১/৪১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৭৯ - কালিমা বলার পর হত্যার সতর্কতা

যে কাফির ব্যক্তি বলল, তাকে হত্যা করা হারাম

কালিমা বলার পর হত্যা: নবীজির বারবার প্রশ্নের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৯

حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، حَدَّثَنَا أَبُو ظِبْيَانَ، قَالَ سَمِعْتُ أُسَامَةَ بْنَ زَيْدِ بْنِ حَارِثَةَ، يُحَدِّثُ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ ﷺ إِلَى الْحُرَقَةِ مِنْ جُهَيْنَةَ فَصَبَّحْنَا الْقَوْمَ فَهَزَمْنَاهُمْ وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الأَنْصَارِ رَجُلاً مِنْهُمْ فَلَمَّا غَشَيْنَاهُ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ . فَكَفَّ عَنْهُ الأَنْصَارِيُّ وَطَعَنْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ . قَالَ فَلَمَّا قَدِمْنَا بَلَغَ ذَلِكَ النَّبِيَّ ﷺ فَقَالَ لِي " يَا أُسَامَةُ أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " . قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا كَانَ مُتَعَوِّذًا . قَالَ فَقَالَ " أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " . قَالَ فَمَازَالَ يُكَرِّرُهَا عَلَىَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذَلِكَ الْيَوْمِ .

উসামাহ ইবনু যায়দ ইবনু হারিসাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-জুহাইনাহ গোত্রের হুরাকাহ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের পাঠালেন। আমরা খুব ভোরে সে সম্প্রদায়ের উপর আক্রমণ করলাম এবং তাদের পরাজিত করলাম। আমি এবং একজন আনসার এক ব্যক্তির পিছু নিলাম আমরা যখন তাকে ঘিরে ফেললাম তখন সে বলল, আনসার তার মুখে “লা-ইলা-হা ইল্লাল-হ” কালিমা শুনে নিবৃত্ত হলেন। কিন্তু আমি তাকে বল্লম দ্বারা এমন আঘাত করলাম যে, তাকে মেরেই ফেললাম।আমরা যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরে এলে নবী (ﷺ) -এর নিকট এ খবরটি পৌঁছলো। তিনি আমাকে ডেকে বললেন, ‘হে উসামাহ! তুমি কি তাকে “লা-ইলা-হা ইল্লাল-হ” বলার পরেও হত্যা করে ফেলেছো? আমি আরজ করলাম ‘হে আল্লাহর রাসূল! সে ব্যক্তিতো আত্মরক্ষার জন্য এ কথা বলেছিল। রাসূল (ﷺ) আবার বললেন, তুমি কি তাকে ““লা-ইলা-হা ইল্লাল-হ” বলার পর ও হত্যা করে করেছো? এভাবে রাসূলুল্লাহ (ﷺ) বার বার আমার প্রতি এ কথা বলতে থাকেন। শেষ পর্যন্ত আমার মনে এ আকাঙ্ক্ষা উদয় হলো যে, হায়! আজকে এ দিনের আগে আমি ইসলাম গ্রহণ না করতাম।

ই.ফা. ১৮০; ই.সে. ১৮৬

সহীহ মুসলিম হাদিস ১৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসেও উসামা ইবনু যায়দ (রাঃ)-এর ঘটনার আরেক বর্ণনা এসেছে। যুদ্ধক্ষেত্রে একজন লোককে ঘিরে ফেলা হলে সে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে। আনসারী সাহাবী থেমে যান, কিন্তু উসামা (রাঃ) তাকে হত্যা করেন। ফিরে আসার পর নবী (صلى الله عليه وسلم) বারবার জিজ্ঞেস করেন, তুমি কি তাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার পর হত্যা করেছ? উসামা (রাঃ) বলেন, লোকটি আত্মরক্ষার জন্য বলেছিল। কিন্তু নবী (صلى الله عليه وسلم)-এর পুনরাবৃত্ত প্রশ্ন দেখায়, এমন সন্দেহের ভিত্তিতে প্রাণ নেওয়া কত ভয়ংকর বিষয়। এই হাদিস কালিমার সম্মান, প্রাণের মর্যাদা এবং অন্তর বিচার না করার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মানুষকে হত্যা করা গুরুতর বিষয়।
  • সন্দেহের কারণে ঈমানের ঘোষণাকে বাতিল করা ঠিক নয়।
  • নবীজির বারবার প্রশ্ন বিষয়টির কঠোরতা বোঝায়।
  • মুসলিমকে প্রাণের ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন