১/৪৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৯৬ - বয়স, ক্ষমতা ও অহংকারের পরীক্ষা

কাপড় টাখনুর নীচে নামিয়ে পরা, দান করে খোঁটা দেয়া ও (মিথ্যা) শপথের মাধ্যমে মালামাল বেচাকেনা করা হারাম এবং সে তিন ব্যক্তির বর্ণনা যাদের সাথে কিয়ামাতের দিন আল্লাহ তা‘আলা কথা বলবেন না, রহ্‌মাতের নযরে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি

অহংকার, মিথ্যা ও পাপের কঠোর সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৯৬

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ - قَالَ أَبُو مُعَاوِيَةَ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ - وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرٌ».

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তা’আলা কথা বলবেন না, তাদের (গুনাহ থেকে) পবিত্র করবেন না। রাবী আবূ মু’আবিয়াহ্‌ বলেন, তাদের প্রতি তাকাবেন না। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। (এরা হলো) ব্যভিচারী বুড়ো, মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান ও অহঙ্কারী দরিদ্র ব্যক্তি।

ই.ফা. ১৯৭; ই.সে. ২০৪

সহীহ মুসলিম হাদিস ১৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তিন ব্যক্তির কথা বলেছেন, যাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তারা হলো: ব্যভিচারী বুড়ো, মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান এবং অহংকারী দরিদ্র ব্যক্তি। এখানে প্রতিটি দোষের আলাদা ভাব আছে। বয়স বাড়ার পরও ব্যভিচারে লিপ্ত থাকা, ক্ষমতার জায়গায় থেকে মিথ্যা বলা এবং দরিদ্র অবস্থাতেও অহংকার করা—এসব কাজ মানুষের চরিত্রের গভীর সমস্যা দেখায়। এই হাদিস আমাদের শেখায়, বয়স, ক্ষমতা বা সম্পদের অবস্থা যাই হোক, আল্লাহর সামনে বিনয়, সত্যবাদিতা এবং পাপ থেকে বাঁচা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বয়স বেশি হলেও পাপ থেকে সতর্ক থাকা জরুরি।
  • ক্ষমতার জায়গায় মিথ্যা বলা বড় অন্যায়।
  • দরিদ্র অবস্থাতেও অহংকার নিন্দিত চরিত্র।
  • কেয়ামতের দিনের জবাবদিহি মানুষের আচরণকে ঠিক রাখে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন