১২/২. অধ্যায়ঃ
বিপদাপদের সময় যা বলতে হবে
সহিহ মুসলিম : ২০১৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ২০১৩
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، أَخْبَرَنِي عُمَرُ، - يَعْنِي ابْنَ كَثِيرٍ - عَنِ ابْنِ سَفِينَةَ، مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ بِمِثْلِ حَدِيثِ أَبِي أُسَامَةَ وَزَادَ قَالَتْ فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَةَ قُلْتُ مَنْ خَيْرٌ مِنْ أَبِي سَلَمَةَ صَاحِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ عَزَمَ اللَّهُ لِي فَقُلْتُهَا . قَالَتْ فَتَزَوَّجْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم .
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ..... পরবর্তী বর্ণনা উসামা (রাঃ)-এর হাদিস সদৃশ। তবে এ কথাটুকু বাড়িয়েছেনঃ উম্মু সালামা (রাঃ) বলেন, এরপর যখন আবু সালামা (রাঃ) ইন্তেকাল করলেন, আমি মনে মনে বললামঃ আবু সালামা (রাঃ)-এর চেয়ে উত্তম মানুষ কে আছেন যিনি রাসূলুল্লাহ (ﷺ) এর বিশিষ্ট সাহাবী? অতঃপর আল্লাহ তাআলা আমাকে দৃঢ়তা দান করলেন এবং আমি ঐরূপ দোয়া করলাম। উম্মু সালামা (রাঃ) বলেন, এরপর আমার বিয়ে হল রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৯৭, ইসলামীক সেন্টারঃ ২০০৪
