১২/৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২০২৫ - কবরের পাশে শোকে সবরের শিক্ষা

প্রথম আঘাতেই ধৈর্যধারণ হচ্ছে প্রকৃত ধৈর্যধারণ

শোকের প্রথম মুহূর্তে সবরের বাস্তব শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২০২৫

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَتَى عَلَى امْرَأَةٍ تَبْكِي عَلَى صَبِيٍّ لَهَا فَقَالَ لَهَا " اتَّقِي اللَّهَ وَاصْبِرِي " . فَقَالَتْ وَمَا تُبَالِي بِمُصِيبَتِي . فَلَمَّا ذَهَبَ قِيلَ لَهَا إِنَّهُ رَسُولُ اللَّهِ ﷺ. فَأَخَذَهَا مِثْلُ الْمَوْتِ فَأَتَتْ بَابَهُ فَلَمْ تَجِدْ عَلَى بَابِهِ بَوَّابِينَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَعْرِفْكَ. فَقَالَ " إِنَّمَا الصَّبْرُ عِنْدَ أَوَّلِ صَدْمَةٍ " . أَوْ قَالَ " عِنْدَ أَوَّلِ الصَّدْمَةِ " .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

একবার রাসূলুল্লাহ (ﷺ) এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। সে তার পুত্রের মৃত্যু শোকে কাঁদছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, আল্লাহকে ভয় কর এবং ধৈর্য ধারণ কর। স্ত্রীলোকটি বলল, আপনি তো আমার মতো মুসীবাতে পড়েননি। যখন রাসূলুল্লাহ (ﷺ) চলে গেলেন, কেউ তাকে বলল, ইনিই তো রাসূলুল্লাহ (ﷺ)। এ কথা শুনে মহিলার অবস্থা মৃতবৎ হয়ে গেল। সে রাসূলুল্লাহ (ﷺ) এর দরজায় এসে দেখল তাঁর দরজায় কোন দ্বাররক্ষী নেই। সে বলল, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে চিনতে পারিনি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, প্রকৃত সবর হচ্ছে প্রথম আঘাতের সময় ধৈর্য ধারণ করা অথবা বলেছেন, বিপদের প্রথম লগ্নে।

ই.ফা. ২০০৯, ই.সে. ২০১৬

সহীহ মুসলিম হাদিস ২০২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক মহিলার ঘটনা এসেছে, যিনি সন্তানের মৃত্যুশোকে কাঁদছিলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর পাশ দিয়ে গিয়ে বললেন, আল্লাহকে ভয় কর এবং ধৈর্য ধর। মহিলা তখন তাঁকে চিনতে পারেননি এবং নিজের কষ্টের কথা বলেন। পরে জানতে পারেন, যিনি তাকে উপদেশ দিয়েছেন তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم। তিনি নবী صلى الله عليه وسلم-এর দরজায় এসে ক্ষমা চাওয়ার মতো করে বলেন, আমি আপনাকে চিনতে পারিনি। তখন নবী صلى الله عليه وسلم বললেন, প্রকৃত সবর প্রথম আঘাতের সময়। এই হাদিসে শোকের মুহূর্তে মানুষের দুর্বলতা, নবী صلى الله عليه وسلم-এর সহজ উপদেশ এবং সবরের আসল সময়—সব একসাথে শেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শোকের সময় আল্লাহভীতি ও ধৈর্য দরকার।
  • প্রকৃত সবর বিপদের প্রথম মুহূর্তেই দেখা যায়।
  • মানুষ ভুল করলে বুঝে ফিরে আসতে পারে।
  • নবী صلى الله عليه وسلم সাধারণ মানুষের কাছেও সহজ ভাষায় উপদেশ দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন