১২/৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২০১৯ - শোকে সংযম ও কান্নার সীমা

মৃতের নিকট কাঁদা

শোকে বিলাপ নয়, সংযমের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২০১৯

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ كُلُّهُمْ عَنِ ابْنِ، عُيَيْنَةَ - قَالَ ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا سُفْيَانُ، - عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ قَالَتْ أُمُّ سَلَمَةَ لَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ غَرِيبٌ وَفِي أَرْضِ غُرْبَةٍ لأَبْكِيَنَّهُ بُكَاءً يُتَحَدَّثُ عَنْهُ. فَكُنْتُ قَدْ تَهَيَّأْتُ لِلْبُكَاءِ عَلَيْهِ إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ مِنَ الصَّعِيدِ تُرِيدُ أَنْ تُسْعِدَنِي فَاسْتَقْبَلَهَا رَسُولُ اللَّهِ ﷺ وَقَالَ " أَتُرِيدِينَ أَنْ تُدْخِلِي الشَّيْطَانَ بَيْتًا أَخْرَجَهُ اللَّهُ مِنْهُ " . مَرَّتَيْنِ فَكَفَفْتُ عَنِ الْبُكَاءِ فَلَمْ أَبْكِ.

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন আবূ সালামাহ্‌ (রাঃ) ইনতিকাল করলেন আমি (আক্ষেপ করলাম) বললাম, আহ! নির্বাসিত ব্যক্তি! আহ! বিদেশ ভূমিতে মারা গেল! আমি তাঁর জন্য এমনভাবে (বুক ফাটিয়ে) কান্নাকাটি করব যা মানুষের মাঝে চর্চা হতে থাকবে। আমি কান্নার জন্যে প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় একজন মহিলা আমাকে সঙ্গ দেয়ার মনোভাব নিয়ে মাদীনায় উঁচু এলাকা থেকে আসলেন এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সামনে এগিয়ে এসে বললেনঃ আরে! তুমি কি শাইত্বনকে ঐ ঘরে ঢুকাতে চাচ্ছ যেখান থেকে মহান আল্লাহ তাকে দু’বার তাড়িয়ে দিয়েছেন? (উম্মু সালামাহ্‌ বলেন) এ কথা শুনামাত্র আমি কান্না বন্ধ করলাম এবং আর কাঁদলাম না।

ই.ফা. ২০০৩, ই.সে. ২০১০

সহীহ মুসলিম হাদিস ২০১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু সালামা (রাঃ)-এর শোকের একটি ঘটনা এসেছে। আবু সালামা (রাঃ) ইনতিকাল করলে তিনি গভীর কষ্টে বললেন, তিনি বিদেশ ভূমিতে মারা গেলেন, আমি এমন কান্না করব যা মানুষের মাঝে আলোচিত হবে। তিনি কান্নার প্রস্তুতিও নিচ্ছিলেন। তখন এক মহিলা তাঁকে সঙ্গ দিতে আসছিলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে দেখে বললেন, তুমি কি শয়তানকে এমন ঘরে ঢুকাতে চাও, যেখান থেকে আল্লাহ তাকে বের করে দিয়েছেন? এই কথা শুনে উম্মু সালামা (রাঃ) কান্না থামিয়ে দেন। হাদিসটি স্বাভাবিক দুঃখ নয়, বরং অতিরিক্ত বিলাপ ও শোককে প্রদর্শনী বানানো থেকে সতর্ক করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শোকের সময় অতিরিক্ত বিলাপ থেকে বিরত থাকা উচিত।
  • কান্নাকে মানুষের মাঝে আলোচনার বিষয় বানানো ঠিক নয়।
  • নবী صلى الله عليه وسلم শোকের সময় সংযমের শিক্ষা দিয়েছেন।
  • সতর্কবাণী শুনে ভালো পথে ফিরে আসা মুমিনের গুণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন