১২/৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২০২০ - সন্তানের মৃত্যুশোকে সবর ও রহমত
মৃতের নিকট কাঁদা
সন্তানের শোকে সবর ও আল্লাহর রহমত
সহীহ মুসলিম : ২০২০
সহীহ মুসলিমহাদিস নম্বর ২০২০
حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ زَيْدٍ - عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ ﷺ فَأَرْسَلَتْ إِلَيْهِ إِحْدَى بَنَاتِهِ تَدْعُوهُ وَتُخْبِرُهُ أَنَّ صَبِيًّا لَهَا - أَوِ ابْنًا لَهَا - فِي الْمَوْتِ فَقَالَ لِلرَّسُولِ " ارْجِعْ إِلَيْهَا فَأَخْبِرْهَا إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَىْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَمُرْهَا فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ " فَعَادَ الرَّسُولُ فَقَالَ إِنَّهَا قَدْ أَقْسَمَتْ لَتَأْتِيَنَّهَا .قَالَ فَقَامَ النَّبِيُّ ﷺ وَقَامَ مَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَانْطَلَقْتُ مَعَهُمْ فَرُفِعَ إِلَيْهِ الصَّبِيُّ وَنَفْسُهُ تَقَعْقَعُ كَأَنَّهَا فِي شَنَّةٍ فَفَاضَتْ عَيْنَاهُ فَقَالَ لَهُ سَعْدٌ مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ " .
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) এর নিকটে ছিলাম। এমন সময় তাঁর এক কন্যা তাঁর কাছে সংবাদ পাঠালেন যে, তাঁর একটা শিশু অথবা ছেলে মুমূর্ষু অবস্থায় আছে, তিনি যেন এখানে আসেন। নবী (ﷺ) সংবাদ বাহককে বললেন, তুমি গিয়ে তাকে বল, আল্লাহ যা নিয়ে গেছেন তা তাঁরই আর যা দান করেছেন তাও তাঁরই। আর প্রত্যেক বস্তুর জন্য তাঁর কাছে একটা নির্দিষ্ট মেয়াদ আছে। তাকে বলে দাও যেন সে সবর করে এবং আল্লাহর কাছে প্রতিদানের আশা করে। সংবাদদাতা ফিরে এসে বলল, হে আল্লাহর রাসূল! তিনি আল্লাহর কসম দিয়ে বলেছেন, যাতে আপনি একটু আসেন।উসামাহ্ (রাঃ) বলেন, এরপর নবী (ﷺ) উঠে রওয়ানা হলেন। সা‘দ ইবনু উবাদাহ্ (রাঃ) ও মু‘আয্ ইবনু জাবাল (রাঃ) তাঁর সাথে গেলেন আমিও তাঁদের সাথে গেলাম। সেখানে পৌছলে শিশুটিকে তাঁর কাছে উঠিয়ে আনা হল। বাচ্চাটির রূহ এমনভাবে ধড়ফড় করছে যেন পুরাতন মশকের মধ্যে ঝনঝন শব্দ হচ্ছে। এ করুণ অবস্থা দেখে তাঁর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সা‘দ (রাঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, একি হে আল্লাহর রাসূল? তিনি উত্তরে বললেন, এ হচ্ছে দয়া, যা আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের অন্তঃকরণে সৃষ্টি করে রেখেছেন। আর নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে দয়ালু ও স্নেহপরায়ণদের প্রতি দয়া করেন।
ই.ফা. ২০০৪, ই.সে. ২০১১
সহীহ মুসলিম হাদিস ২০২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর এক কন্যার সন্তানের মুমূর্ষু অবস্থার ঘটনা এসেছে। প্রথমে তিনি বার্তা পাঠালেন যে, আল্লাহ যা নিয়েছেন তা তাঁরই, যা দিয়েছেন তাও তাঁরই, আর প্রত্যেক কিছুর জন্য তাঁর কাছে নির্দিষ্ট সময় আছে। তাই সবর করতে এবং প্রতিদানের আশা রাখতে বলা হলো। পরে কন্যা কসম দিয়ে তাঁকে আসতে বললে নবী صلى الله عليه وسلم গেলেন। শিশুটির কষ্টের অবস্থা দেখে তাঁর চোখে অশ্রু এল। সা‘দ (রাঃ) জানতে চাইলে তিনি বললেন, এটি দয়া, যা আল্লাহ বান্দাদের অন্তরে দিয়েছেন। হাদিসটি শেখায়, সবর মানে হৃদয়হীন হওয়া নয়; দয়া ও অশ্রুও আল্লাহর দেওয়া মানবিক অনুভূতি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ যা দেন ও নেন—সব তাঁর মালিকানায়।
- বিপদের সময় সবর ও প্রতিদানের আশা রাখতে বলা হয়েছে।
- নবী صلى الله عليه وسلم-এর চোখে অশ্রু এসেছিল; এটি দয়ার প্রকাশ।
- আল্লাহ তাঁর দয়ালু বান্দাদের প্রতি দয়া করেন।
