১২/৯. অধ্যায়ঃ
মাইয়্যিতের পরিজনের কান্নাকাটির দরুন মাইয়্যিতকে ক্ববরে শাস্তি দেয়া হয়
সহিহ মুসলিম : ২০৩৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ২০৩৩
وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، لَمَّا طُعِنَ عَوَّلَتْ عَلَيْهِ حَفْصَةُ فَقَالَ يَا حَفْصَةُ أَمَا سَمِعْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْمُعَوَّلُ عَلَيْهِ يُعَذَّبُ " . وَعَوَّلَ عَلَيْهِ صُهَيْبٌ فَقَالَ عُمَرُ يَا صُهَيْبُ أَمَا عَلِمْتَ " أَنَّ الْمُعَوَّلَ عَلَيْهِ يُعَذَّبُ " .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) যখন আহত হলেন, হাফসা (রাঃ) সশব্দে কাঁদতে লাগলেন। তখন উমর (রাঃ) বললেন, ওগো হাফসা! তুমি কি শোননি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার জন্য উচ্চৈঃস্বরে ক্রন্দন করা হয় তাকে শাস্তি দেয়া হবে? তাঁর প্রতি সুহায়ব (রাঃ)-ও কাঁদতে থাকলে উমর (রাঃ) তাকেও বললেন, হে সুহায়ব! তুমি কি জান না যার জন্য চিৎকার করে কান্নাকাটি করা হয় তাকে ‘আযাব দেয়া হবে?
ইসলামী ফাউন্ডেশনঃ ২০১৬, ইসলামীক সেন্টারঃ ২০২৩
