১২/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২০৩২ - কান্নাকাটি নিয়ে আয়েশা (রাঃ)-এর ব্যাখ্যা
মাইয়্যিতের পরিজনের কান্নাকাটির দরুন মাইয়্যিতকে ক্ববরে শাস্তি দেয়া হয়
মৃতের জন্য কান্না নিয়ে আয়েশা (রাঃ)-এর ব্যাখ্যা
সহীহ মুসলিম : ২০৩২
সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৩২
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ صَفْوَانَ أَبُو يَحْيَى، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ، عُمَيْرٍ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِي مُوسَى، قَالَ لَمَّا أُصِيبَ عُمَرُ أَقْبَلَ صُهَيْبٌ مِنْ مَنْزِلِهِ حَتَّى دَخَلَ عَلَى عُمَرَ فَقَامَ بِحِيَالِهِ يَبْكِي فَقَالَ عُمَرُ عَلاَمَ تَبْكِي أَعَلَىَّ تَبْكِي قَالَ إِي وَاللَّهِ لَعَلَيْكَ أَبْكِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ . قَالَ وَاللَّهِ لَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " مَنْ يُبْكَى عَلَيْهِ يُعَذَّبُ " . قَالَ فَذَكَرْتُ ذَلِكَ لِمُوسَى بْنِ طَلْحَةَ فَقَالَ كَانَتْ عَائِشَةُ تَقُولُ إِنَّمَا كَانَ أُولَئِكَ الْيَهُودَ .
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
যখন ‘উমর (রাঃ) গুরুতরভাবে আহত হন, সুহায়ব (রাঃ) তাঁর গৃহ থেকে রওয়ানা হয়ে ‘উমরের কাছে এলেন এবং তাঁর সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। ‘উমর (রাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছ, আমার জন্য কাঁদছ? তিনি বললেন, কসম আল্লাহর! হে আমীরুল মু‘মিনীন! হ্যাঁ, আপনার জন্যই কাঁদছি। ‘উমর (রাঃ) বললেন, আল্লাহর কসম! তুমি তো অবশ্যই জান রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার জন্য কান্নাকাটি করা হবে তাকে শাস্তি দেয়া হবে। তিনি [আবূ মূসা (রাঃ)] বলেন, এরপর আমি এ কথাটি মূসা ইবনু ত্বলহার কাছে বললাম। তিনি বললেন, ‘আয়িশা (রাঃ) বলতেন, যাদের ‘আযাবের কথা বলা হয়েছে, তাঁরা ছিল ইয়াহূদী সম্প্রদায়।
ই.ফা. ২০১৫, ই.সে. ২০২২
সহীহ মুসলিম হাদিস ২০৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে সুহাইব (রাঃ) উমর (রাঃ)-এর কাছে এসে তাঁর জন্য কাঁদেন। উমর (রাঃ) তাঁকে বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যার জন্য কান্নাকাটি করা হবে তাকে শাস্তি দেওয়া হবে। এরপর আবু মূসা (রাঃ) এই কথা মূসা ইবনু তালহার কাছে বললে তিনি আয়েশা (রাঃ)-এর বক্তব্য জানান। আয়েশা (রাঃ) বলতেন, যাদের শাস্তির কথা বলা হয়েছে তারা ছিল ইয়াহূদী সম্প্রদায়। এই বর্ণনায় একই বিষয়ের দুই দিক এসেছে: উমর (রাঃ)-এর সতর্কতা এবং আয়েশা (রাঃ)-এর ব্যাখ্যা। তাই হাদিসটি বুঝতে সংযম, বিলাপের সতর্কতা এবং বর্ণনার সঠিক অর্থ—সবকিছু বিবেচনায় রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শোকের ঘটনায় বিলাপ থেকে সতর্ক করার শিক্ষা আছে।
- হাদিস বোঝার সময় সাহাবীদের ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ।
- আয়েশা (রাঃ) বর্ণনার নির্দিষ্ট প্রয়োগ ব্যাখ্যা করেছেন।
- একই বিষয়ে ভিন্ন বর্ণনা থাকলে সতর্কভাবে বুঝতে হয়।
