১২/৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২০৩৬ - অন্যের পাপের বোঝা কেউ বহন করে না

মাইয়্যিতের পরিজনের কান্নাকাটির দরুন মাইয়্যিতকে ক্ববরে শাস্তি দেয়া হয়

অন্যের পাপের বোঝা কেউ বহন করে না

সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৩৬

فَقُمْتُ فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ فَحَدَّثْتُهَا بِمَا، قَالَ ابْنُ عُمَرَ فَقَالَتْ لاَ وَاللَّهِ مَا قَالَ رَسُولُ اللَّهِ ﷺ قَطُّ " إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَحَدٍ " . وَلَكِنَّهُ قَالَ " إِنَّ الْكَافِرَ يَزِيدُهُ اللَّهُ بِبُكَاءِ أَهْلِهِ عَذَابًا وَإِنَّ اللَّهَ لَهُوَ أَضْحَكَ وَأَبْكَى وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى " . قَالَ أَيُّوبُ قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ قَالَ لَمَّا بَلَغَ عَائِشَةَ قَوْلُ عُمَرَ وَابْنِ عُمَرَ قَالَتْ إِنَّكُمْ لَتُحَدِّثُونِّي عَنْ غَيْرِ كَاذِبَيْنِ وَلاَ مُكَذَّبَيْنِ وَلَكِنَّ السَّمْعَ يُخْطِئُ.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

অতঃপর আমি উঠে গিয়ে ‘আয়িশা (রাঃ) এর নিকট গেলাম এবং তাঁকে ইবনু ‘উমর (রাঃ)-এর উক্তি সম্পর্কে জানালে তিনি বললেনঃ না, আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) কখনও এরূপ বলেননি যে, মৃত ব্যক্তিকে কারো কান্নার দরুন ‘আযাব দেয়া হবে বরং তিনি বলেছেন, কাফির ব্যক্তির ‘আযাব আল্লাহ তা‘আলা তার পরিবার-পরিজনের কান্নাকাটির দরুন আরও বাড়িয়ে দেন এবং সর্বশক্তিমান আল্লাহই হাসান এবং কাঁদান।“আর কোন বহনকারীই অন্যের বোঝা বহন করবে না”- (সূরা আল ইসরা/ইসরাঈল ১৭:১৫)।আইয়ূব (রহঃ) বলেন, ইবনু আবূ মূলায়কাহ্ বলেছেন, আমাকে ক্বাসিম ইবনু মুহাম্মাদ জানিয়েছেন, তিনি বলেন, ‘আয়িশা (রাঃ)-এর নিকট যখন ‘উমর (রাঃ) ও ইবনু ‘উমর-এ বক্তব্য পৌছল তখন তিনি বললেন, তোমরা আমাকে এমন দু’ ব্যক্তির কথা শুনাচ্ছ, যারা মিথ্যাবাদী নন আর তাঁদেরকে মিথ্যা প্রতিপন্নও করা যায় না। তবে কখনও শুনতে ভুল হয়ে যেতে পারে।

ই.ফা. ২০১৭, ই.সে. ২০২৪

সহীহ মুসলিম হাদিস ২০৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা (রাঃ)-এর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এসেছে। তাঁকে ইবনু উমর (রাঃ)-এর বক্তব্য জানানো হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন বলেননি যে মৃত ব্যক্তিকে কারো কান্নার কারণে শাস্তি দেওয়া হবে। বরং তিনি বলেছেন, কাফির ব্যক্তির আজাব তার পরিবার-পরিজনের কান্নাকাটির কারণে আরও বাড়িয়ে দেওয়া হয়। এরপর তিনি বলেন, আল্লাহই হাসান এবং কাঁদান, আর কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। শেষে আয়েশা (রাঃ) বলেন, উমর (রাঃ) ও ইবনু উমর (রাঃ) মিথ্যাবাদী নন, তবে শুনতে ভুল হতে পারে। এই হাদিস হাদিস বোঝার সতর্কতা, কুরআনের আলোকে ব্যাখ্যা এবং শোকের বিষয়ে ভারসাম্য শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিস বোঝার সময় কুরআনের নীতিও সামনে রাখতে হয়।
  • আয়েশা (রাঃ) সাহাবীদের সম্মান রেখে ভুল বোঝার কথা বলেছেন।
  • অন্যের পাপের বোঝা কেউ বহন করে না—এটি কুরআনের শিক্ষা।
  • শোকের বিষয়ে ব্যাখ্যা শুনে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন