১২/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২০৩৭ - জানাজায় কান্নাকাটি বন্ধের নির্দেশ
মাইয়্যিতের পরিজনের কান্নাকাটির দরুন মাইয়্যিতকে ক্ববরে শাস্তি দেয়া হয়
জানাজায় কান্নাকাটি বন্ধ করার শিক্ষা
সহীহ মুসলিম : ২০৩৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৩৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، قَالَ تُوُفِّيَتِ ابْنَةٌ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ بِمَكَّةَ قَالَ فَجِئْنَا لِنَشْهَدَهَا - قَالَ - فَحَضَرَهَا ابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ قَالَ وَإِنِّي لَجَالِسٌ بَيْنَهُمَا - قَالَ - جَلَسْتُ إِلَى أَحَدِهِمَا ثُمَّ جَاءَ الآخَرُ فَجَلَسَ إِلَى جَنْبِي فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لِعَمْرِو بْنِ عُثْمَانَ وَهُوَ مُوَاجِهُهُ أَلاَ تَنْهَى عَنِ الْبُكَاءِ فَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ "
‘আবদুল্লাহ ইবনু আবূ মুলায়কাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, মাক্কায় ‘উসমান ইবনু ‘আফ্ফান (রাঃ)-এর এক কন্যা ইনতিকাল করলে আমরা তার জানাযায় হাজির হওয়ার জন্য আসলাম। জানাযায় ইবনু ‘উমার (রাঃ) ও ইবনু ‘আব্বাস (রাঃ) উপস্থিত হলেন। বর্ণনাকারী ‘আবদুল্লাহ বলেন, আমি উভয়ের মাঝখানে বসে ছিলাম। অথবা তিনি বলেন, প্রথমে আমি একজনের পাশে বসে ছিলাম। অতঃপর অন্যজন এসে আমার পাশে বসে গেলেন। ‘আবদুল্লাহ ইবনু ‘উমার তার সামনে বসা ‘আম্র ইবনু ‘উসমানকে লক্ষ্য করে বললেন, তোমরা কান্নাকাটি করা থেকে কেন বারণ করছ না? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মৃত ব্যক্তিকে তার পরিবার-পরিজনের কান্নাকাটির দরুন শাস্তি দেয়া হয়।
ই.ফা. ২০১৮, ই.সে. ২০২৫
সহীহ মুসলিম হাদিস ২০৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে মক্কায় উসমান ইবন আফফান (রাঃ)-এর এক কন্যার ইন্তিকালের পর জানাজায় উপস্থিত হওয়ার ঘটনা এসেছে। সেখানে ইবনু উমর (রাঃ) ও ইবনু আব্বাস (রাঃ) ছিলেন। ইবনু উমর (রাঃ) সামনে বসা আমর ইবনু উসমানকে বলেন, তোমরা কান্নাকাটি করা থেকে কেন বারণ করছ না? এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণী উল্লেখ করেন যে, মৃত ব্যক্তিকে তার পরিবার-পরিজনের কান্নাকাটির দরুন শাস্তি দেওয়া হয়। এই বর্ণনায় জানাজার পরিবেশ, পরিবারের কান্না এবং উপস্থিতদের দায়িত্ব—এই বিষয়গুলো স্পষ্ট হয়। শোক থাকলেও জানাজায় নিয়ন্ত্রিত আচরণ বজায় রাখা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাজার পরিবেশে উচ্চস্বরে কান্না বন্ধ করার চেষ্টা করা উচিত।
- পরিবারকে সতর্ক করা দায়িত্বশীল আচরণের অংশ হতে পারে।
- ইবনু উমর (রাঃ) নবীজি (صلى الله عليه وسلم)-এর হাদিস দিয়ে বিষয়টি বুঝিয়েছেন।
- মৃত্যুর সময় শোককে সীমার মধ্যে রাখা দরকার।
