১২/৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২০৩৪ - জানাজার সময় কান্না থেকে বিরত রাখা

মাইয়্যিতের পরিজনের কান্নাকাটির দরুন মাইয়্যিতকে ক্ববরে শাস্তি দেয়া হয়

জানাজার সময় কান্না থেকে বিরত রাখার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৩৪

حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي مُلَيْكَةَ قَالَ كُنْتُ جَالِسًا إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ وَنَحْنُ نَنْتَظِرُ جَنَازَةَ أُمِّ أَبَانٍ بِنْتِ عُثْمَانَ وَعِنْدَهُ عَمْرُو بْنُ عُثْمَانَ فَجَاءَ ابْنُ عَبَّاسٍ يَقُودُهُ قَائِدٌ فَأُرَاهُ أَخْبَرَهُ بِمَكَانِ ابْنِ عُمَرَ، فَجَاءَ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِي فَكُنْتُ بَيْنَهُمَا فَإِذَا صَوْتٌ مِنَ الدَّارِ فَقَالَ ابْنُ عُمَرَ - كَأَنَّهُ يَعْرِضُ عَلَى عَمْرٍو أَنْ يَقُومَ فَيَنْهَاهُمْ - سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ " . قَالَ فَأَرْسَلَهَا عَبْدُ اللَّهِ مُرْسَلَةً

‘আবদুল্লাহ ইবনু আবূ মুলায়কাহ্‌ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ইবনু ‘উমর (রাঃ)-এর পাশে বসা ছিলাম এবং আমরা ‘উসমানের কন্যা উম্মু আবান-এর জানাযাহ্‌ পড়ার জন্যে অপেক্ষা করছিলাম। আর তাঁর (ইবনু ‘উমর) নিকটেই ছিল ‘আম্‌র ইবনু ‘উসমান (রাঃ)। এমন সময় ইবনু ‘আব্বাস (রাঃ) আসলেন, তাঁকে একজন পথ নির্দেশনাকারী হাতে ধরে নিয়ে আসছে। আমার ধারণা সে তাঁকে ইবনু ‘উমরের উপস্থিতি সম্পর্কে সংবাদ দিয়েছে। তিনি এসে আমার পাশে বসলেন। আমি উভয়ের মাঝখানে ছিলাম।হঠাৎ ঘর থেকে একটা (কান্নার) আওয়াজ শুনা গেল। তখন ইবনু ‘উমর (রাঃ) বলেন, মনে হয় তিনি ‘আম্‌রের প্রতি ইঙ্গিত করছিলেন যেন তিনি উঠে তাদেরকে (কান্না থেকে) বিরত রাখেন-আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ মৃত ব্যক্তিকে তার পরিবার-পরিজনের কান্নার দরুন শাস্তি দেয়া হয়। বর্ণনাকারী বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) এ কথাটা সাধারণভাবে বলেই ছেড়ে দিলেন।

ই.ফা. ২০১৭, ই.সে. ২০২৪

সহীহ মুসলিম হাদিস ২০৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান (রাঃ)-এর কন্যা উম্মু আবান-এর জানাজার অপেক্ষার ঘটনা এসেছে। ইবনু উমর (রাঃ), ইবনু আব্বাস (রাঃ) এবং অন্যরা উপস্থিত ছিলেন। ঘর থেকে কান্নার শব্দ শোনা গেলে ইবনু উমর (রাঃ) ইঙ্গিত করেন যেন তাদের কান্না থেকে বিরত রাখা হয়। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিস বলেন: মৃত ব্যক্তিকে তার পরিবার-পরিজনের কান্নার দরুন শাস্তি দেওয়া হয়। বর্ণনাকারী জানান, ইবনু উমর (রাঃ) কথাটি সাধারণভাবে বলেছিলেন। এই হাদিস জানাজার আদব, পরিবারকে নম্রভাবে সতর্ক করা এবং শোকের সময় সংযমের গুরুত্ব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানাজার সময় উচ্চস্বরে কান্নাকাটি থেকে বিরত রাখা দরকার।
  • পরিবারকে শোকের সময় ইসলামী আদব স্মরণ করানো যেতে পারে।
  • ইবনু উমর (রাঃ) বিষয়টি সাধারণভাবে উল্লেখ করেছেন।
  • জানাজায় পরিবেশ শান্ত ও সংযত রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন