১২/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২০৩৯ - মুমিন অন্যের কান্নায় শাস্তি পায় না
মাইয়্যিতের পরিজনের কান্নাকাটির দরুন মাইয়্যিতকে ক্ববরে শাস্তি দেয়া হয়
মুমিন অন্যের কান্নায় শাস্তি পায় না
সহীহ মুসলিম : ২০৩৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৩৯
فَقَالَ ابْنُ عَبَّاسٍ فَلَمَّا مَاتَ عُمَرُ ذَكَرْتُ ذَلِكَ لِعَائِشَةَ فَقَالَتْ يَرْحَمُ اللَّهُ عُمَرَ لاَ وَاللَّهِ مَا حَدَّثَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ اللَّهَ يُعَذِّبُ الْمُؤْمِنَ بِبُكَاءِ أَحَدٍ». وَلَكِنْ قَالَ " إِنَّ اللَّهَ يَزِيدُ الْكَافِرَ عَذَابًا بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» قَالَ وَقَالَتْ عَائِشَةُ حَسْبُكُمُ الْقُرْآنُ ﴾ وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى﴿ قَالَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ عِنْدَ ذَلِكَ وَاللَّهُ أَضْحَكَ وَأَبْكَى. قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ فَوَاللَّهِ مَا قَالَ ابْنُ عُمَرَ مِنْ شَىْءٍ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
‘উমর (রাঃ) ইন্তেকাল করলে আমি অত্র হাদীসটি ‘আয়িশাহ (রাঃ) নিকট ব্যক্ত করলাম। তিনি বললেন, ‘উমর (রাঃ)-কে আল্লাহ রহমত করুন! কখনও না আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) কখনও এমন হাদীস ব্যক্ত করেননি যে, ঈমানদার ব্যক্তিকে কারো কান্নাকাটির দরুন শাস্তি দেয়া হবে। বরং তিনি বলেছেনঃ কাফির ব্যক্তির পরিবার-পরিজনের কান্নাকাটির দরুন আল্লাহ তা‘আলা তার আযাবকে আরো বাড়িয়ে দিবেন। এছাড়া ‘আয়িশা (রাঃ) আরও বলেছেন, তোমাদের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট। কোরআনে ঘোষিত হয়েছে, “কোন ব্যক্তিই অন্যের পাপের বোঝা বহন করবে না।”বর্ণনাকারী বলেন, এ সময় ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, “এবং আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান।” ইবনু আবূ মুলায়কাহ্ বলেন, আল্লাহর কসম! ইবনু ‘উমর (রাঃ)-এর ওপর আর কোন কথাই বলেননি।
ই.ফা. ২০১৮, ই.সে. ২০২৫
সহীহ মুসলিম হাদিস ২০৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর (রাঃ)-এর ইন্তিকালের পর বিষয়টি আয়েশা (রাঃ)-এর কাছে বলা হয়। তিনি বলেন, আল্লাহ উমর (রাঃ)-এর প্রতি রহম করুন; রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কখনও বলেননি যে আল্লাহ মুমিনকে কারো কান্নাকাটির কারণে শাস্তি দেন। বরং তিনি বলেছেন, কাফির ব্যক্তির পরিবার-পরিজনের কান্নাকাটির কারণে তার আজাব বাড়ানো হয়। আয়েশা (রাঃ) কুরআনের আয়াতও স্মরণ করান: কোনো ব্যক্তি অন্যের পাপের বোঝা বহন করবে না। ইবনু আব্বাস (রাঃ) বলেন, আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। এই হাদিস হাদিস বোঝার ক্ষেত্রে কুরআনের মূলনীতি এবং মুমিনের ব্যাপারে সতর্ক ভাষা ব্যবহার শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুমিনকে অন্যের কান্নার কারণে শাস্তি দেওয়ার কথা আয়েশা (রাঃ) নাকচ করেছেন।
- কুরআনের নীতি হলো কেউ অন্যের পাপের বোঝা বহন করে না।
- আল্লাহই মানুষের হাসি-কান্নার মালিক।
- হাদিস বোঝার ক্ষেত্রে সাহাবীদের ব্যাখ্যা গুরুত্ব রাখে।
