১২/৯. অধ্যায়ঃ
মাইয়্যিতের পরিজনের কান্নাকাটির দরুন মাইয়্যিতকে ক্ববরে শাস্তি দেয়া হয়
সহিহ মুসলিম : ২০৪২
সহিহ মুসলিমহাদিস নম্বর ২০৪২
وَحَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، جَمِيعًا عَنْ حَمَّادٍ، - قَالَ خَلَفٌ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، - عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ ذُكِرَ عِنْدَ عَائِشَةَ قَوْلُ ابْنِ عُمَرَ الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ . فَقَالَتْ رَحِمَ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ سَمِعَ شَيْئًا فَلَمْ يَحْفَظْهُ إِنَّمَا مَرَّتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جَنَازَةُ يَهُودِيٍّ وَهُمْ يَبْكُونَ عَلَيْهِ فَقَالَ " أَنْتُمْ تَبْكُونَ وَإِنَّهُ لَيُعَذَّبُ " .
‘উরওয়াহ্ ইবনু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আয়েশা (রাঃ)-এর কাছে ইবনু উমর-এর বক্তব্য “মৃত ব্যক্তিকে তার স্বজনদের কান্নাকাটির দরুন আজাব দেয়া হয়” উল্লেখ করা হলো। তিনি বললেন, আল্লাহ আবু আবদুর রহমান (ইবনু উমর)-এর প্রতি রহমত করুন। তিনি একটা কথা শুনেছেন, তবে স্মরণ রাখতে পারেননি। প্রকৃত ব্যাপার হচ্ছেঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে দিয়ে এক ইহুদীর জানাজা যাচ্ছিল। তখন তার আত্মীয় স্বজনরা কাঁদছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা কাঁদছ? অথচ তাকে এজন্য আজাব দেয়া হচ্ছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২০২১, ইসলামীক সেন্টারঃ ২০২৮
