১২/১২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২০৬০ - জানাযা সম্পর্কিত
মৃতকে গোসল করানো প্রসঙ্গে
সহীহ মুসলিম : ২০৬০
সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৬০
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، . بِنَحْوِهِ غَيْرَ أَنَّهُ قَالَ «ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ إِنْ رَأَيْتُنَّ ذَلِكِ» . فَقَالَتْ حَفْصَةُ عَنْ أُمِّ عَطِيَّةَ وَجَعَلْنَا رَأْسَهَا ثَلاَثَةَ قُرُونٍ .
উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
অনুরূপ বর্ণিত হয়েছে কেবল ব্যতিক্রম এই যে, তিনি (ﷺ) বলেছেনঃ তিনবার, পাঁচবার, সাতবার বা এর চেয়েও অধিকবার গোসল দেয়া যদি তোমরা প্রয়োজনবোধ কর তাই করবে। এরপর হাফসাহ (রহঃ) উম্মু আত্বিয়্যাহ সূত্রে বলেন, আমরা তাঁর মাথার চুলকে তিন গোছায় ভাগ করে দিয়েছি।
ই.ফা. ২০৩৯, ই.সে. ২০৪৪
