১২/১২. অধ্যায়ঃ
মৃতকে গোসল করানো প্রসঙ্গে
সহিহ মুসলিম : ২০৬১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২০৬১
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، وَأَخْبَرَنَا أَيُّوبُ، قَالَ وَقَالَتْ حَفْصَةُ عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتِ اغْسِلْنَهَا وِتْرًا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا قَالَ وَقَالَتْ أُمُّ عَطِيَّةَ مَشَطْنَاهَا ثَلاَثَةَ قُرُونٍ .
উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেনঃ তাকে (যাইনবকে) বিজোড় সংখ্যায় গোসল দাও তিনবার, পাঁচবার বা সাতবার। আর উম্মু আতিয়্যাহ (রাঃ) বলেছেন, আমরা তার চুলকে তিন গোছায় বিভক্ত করে আঁচড়ে দিয়েছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ২০৪০, ইসলামীক সেন্টারঃ ২০৪৫
