১৩/২৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২২৫০ - সদাকা দিলে মন প্রশস্ত হয়
দানশীল ব্যক্তি ও কৃপণ ব্যক্তির উদাহরণ
সদাকা দাতা ও কৃপণের জীবন্ত উপমা
সহীহ মুসলিম : ২২৫০
সহীহ মুসলিমহাদিস নম্বর ২২৫০
حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ أَبُو أَيُّوبَ الْغَيْلاَنِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، - يَعْنِي الْعَقَدِيَّ - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،قَالَ ضَرَبَ رَسُولُ اللَّهِ ﷺ «مَثَلَ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُنَّتَانِ مِنْ حَدِيدٍ قَدِ اضْطُرَّتْ أَيْدِيهِمَا إِلَى ثُدَيِّهِمَا وَتَرَاقِيهِمَا فَجَعَلَ الْمُتَصَدِّقُ كُلَّمَا تَصَدَّقَ بِصَدَقَةٍ انْبَسَطَتْ عَنْهُ حَتَّى تُغَشِّيَ أَنَامِلَهُ وَتَعْفُوَ أَثَرَهُ وَجَعَلَ الْبَخِيلُ كُلَّمَا هَمَّ بِصَدَقَةٍ قَلَصَتْ وَأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا» . قَالَ فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ بِإِصْبَعِهِ فِي جَيْبِهِ فَلَوْ رَأَيْتَهُ يُوَسِّعُهَا وَلاَ تَوَسَّعُ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কৃপণ ও দাতার উদাহরণ দিতে গিয়ে এমন দু’ব্যক্তির উল্লেখ করেন যাদের গায়ে রয়েছে দু’টি লৌহবর্ম। এর কারণে তাদের দু’হাত তাদের বুকের ও গলার হাঁসুলির সাথে লেগে গেছে। অতঃপর দাতা যখন দান করতে চায় ঐ বর্ম প্রশস্ত হয়ে যায় এবং তার গ্রন্থগুলো আবৃত করে ফেলে। এমনকি তার পদচিহ্নকেও মুছে দেয়, আর কৃপণ ব্যক্তি যখন দান করতে চায় তখন তার বর্ম সংকুচিত হয়ে কষে যায় এবং এর প্রতিটি কড়া নিজ নিজ স্থানে ফেঁসে যায়। বর্ণনাকারী বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর হাত দিয়ে জামার কলারের দিকে ইঙ্গিত করতে দেখেছি। আর যদি তোমরা তাকে দেখতে তাহলে সে বলত, প্রশস্ত করতে চেষ্টা করেছিলাম। কিন্তু ঐ বর্ম প্রশস্ত হচ্ছিল না।
ই.ফা. ২২২৯, ই.সে.২২৩০
সহীহ মুসলিম হাদিস ২২৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কৃপণ ও দাতার উদাহরণ দিয়েছেন দুই ব্যক্তির মাধ্যমে, যাদের গায়ে লৌহবর্ম রয়েছে। দাতা যখন সদাকা করতে চায়, তার বর্ম প্রশস্ত হয়ে যায়। এমনকি তা আঙুল পর্যন্ত ঢেকে ফেলে এবং পদচিহ্নও মুছে দেয়। আর কৃপণ যখন সদাকা করতে চায়, তার বর্ম সংকুচিত হয়, প্রতিটি কড়া শক্ত হয়ে নিজ জায়গায় আটকে যায়। বর্ণনাকারী রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর হাতের ইঙ্গিতও দেখেছেন, যা উপমাটিকে আরো স্পষ্ট করে। এই হাদিসে সদাকার প্রভাব ও কৃপণতার সংকীর্ণতা খুব সহজভাবে তুলে ধরা হয়েছে। মূল বার্তা হলো, দানশীলতা মানুষকে মুক্ত ও প্রশস্ত করে, আর কৃপণতা তাকে আটকে রাখে। দান করতে চাইলে মনকে খুলতে হয়; আর কৃপণ মন তা সহজে করতে পারে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সদাকা মানুষের জন্য প্রশস্ততা ও সহজতার কারণ হতে পারে।
- কৃপণতা ভালো কাজের পথে বাধা তৈরি করে।
- দানশীলতার অভ্যাস মনকে নরম ও উদার করে।
- উপমার মাধ্যমে শিক্ষা দিলে কথা সহজে মনে থাকে।
