১৩/২৬. অধ্যায়ঃ
ক্রীতদাস তার মনিবের সম্পদ হতে যে পরিমাণ সম্পদ ব্যয় করতে পারবে
সহিহ মুসলিম : ২২৫৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ২২৫৮
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ حَفْصِ، بْنِ غِيَاثٍ - قَالَ ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا حَفْصٌ، - عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى آبِي اللَّحْمِ قَالَ كُنْتُ مَمْلُوكًا فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَأَتَصَدَّقُ مِنْ مَالِ مَوَالِيَّ بِشَىْءٍ قَالَ " نَعَمْ وَالأَجْرُ بَيْنَكُمَا نِصْفَانِ " .
আবূ লাহ্ম-এর [‘আবদুল্লাহ (রাঃ)] আযাদকৃত গোলাম ‘উমায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ছিলাম ক্রীতদাস। তাই রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, আমি কি আমার মালিকের সম্পদ থেকে কিছু সদাকা করতে পারি? তিনি বললেন, হ্যাঁ; আর তোমরা দুইজনকেই এর অর্ধেক সওয়াব পাবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২২৩৭, ইসলামীক সেন্টারঃ ২২৩৮
