১৩/২৮. অধ্যায়ঃ
খয়রাত করার জন্য উদ্বুদ্ধ করা; দান-খয়রাত করে তা গুনে রাখার কুফল
সহিহ মুসলিম : ২২৬৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ২২৬৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصٌ، - يَعْنِي ابْنَ غِيَاثٍ - عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، - رضى الله عنها - قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنْفِقِي - أَوِ انْضَحِي أَوِ انْفَحِي - وَلاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ " .
আবূ বাক্রের কন্যা আসমা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ খরচ করো, অথবা ছিটাও অথবা দাও—তবে কত খরচ করলে তা গুনে রেখো না। তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে দিবেন (অর্থাৎ কম দিবেন)।
ইসলামী ফাউন্ডেশনঃ ২২৪৪, ইসলামীক সেন্টারঃ ২২৪৫
