১/৫৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২২৯ - ভুল হলে আল্লাহর ক্ষমার আশা

মনের কল্পনা বা খটকা আল্লাহ তা‘আলা মাফ করে দেন, মানুষের সামর্থ্যানুযায়ীই আল্লাহ তাকে দায়িত্ব অর্পণ করেন এবং ভাল বা মন্দ কর্মের মনস্থ করার বিধান

আল্লাহ সাধ্যের বাইরে দায়িত্ব দেন না: ক্ষমা ও দয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২২৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا - وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ آدَمَ بْنِ سُلَيْمَانَ، مَوْلَى خَالِدٍ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ‏}‏ قَالَ دَخَلَ قُلُوبَهُمْ مِنْهَا شَىْءٌ لَمْ يَدْخُلْ قُلُوبَهُمْ مِنْ شَىْءٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ قُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَسَلَّمْنَا ‏"‏ ‏.‏ قَالَ فَأَلْقَى اللَّهُ الإِيمَانَ فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏ لاَ يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا‏}‏ قَالَ قَدْ فَعَلْتُ ‏{‏ رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا‏}‏ - قَالَ قَدْ فَعَلْتُ ‏{‏ وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا‏}‏ قَالَ قَدْ فَعَلْتُ ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

(মহান আল্লাহর বাণী) : “তোমাদের মনে যা আছে তা প্রকাশ কর কিংবা গোপন রাখ, আল্লাহ তোমাদের নিকট হতে তার হিসাব গ্রহণ করবেন”-(সূরা আল বাকারাহ্‌ ২ : ২৮৪)।এ আয়াতটি নাযিল হলে সাহাবীগণ খুবই উদ্বিগ্ন হলেন, আর কোন বিষয়ে তাঁরা এতো উদ্বিগ্ন হননি। তখন নবী (ﷺ) বলেন, বরং তোমরা বল, শুনলাম, আনুগত্য স্বীকার করলাম এবং মেনে নিলাম। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ তা’আলা তাঁদের অন্তরে ঈমান ঢেলে দিলেন। তিনি নাযিল করলেন, আল্লাহ তা’আলা কারোর উপর এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না, যা তার সাধ্যাতীত। সে ভালো যা উপার্জন করে তা তারই, আর মন্দ যা উপার্জন করে তাও তারই। হে আমাদের রব! যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে ফেলি তবে আমাদের পাকড়াও করো না। তখন আল্লাহ তা’আলা বললেনঃ অবশ্যই মেনে নিলাম।আল্লাহ তা’আলা আরো ইরশাদ করলেন : হে আমাদের রব! আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। আল্লাহ তা’আলা বলেনঃ অবশ্যই মেনে নিলাম। আল্লাহ তা’আলা আরও ঘোষণা করলেন : ‘ (বলুন) আমাদের পাপ মোচন কর, আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর, তুমিই আমাদের রব’। আল্লাহ তা’আলা বলেনঃ অবশ্যই মেনে নিলাম।

ই.ফা. ২৩০; ই.সে. ২৩৮

সহীহ মুসলিম হাদিস ২২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূরা আল-বাকারার ২৮৪ নম্বর আয়াত নাযিল হওয়ার পর সাহাবীদের গভীর উদ্বেগের কথা এসেছে। তাঁদের মনে এমন চিন্তা আসে, যা আগে কোনো বিষয়ে এতটা হয়নি। তখন নবী (صلى الله عليه وسلم) তাঁদের বলেন, তোমরা বলো: শুনলাম, আনুগত্য স্বীকার করলাম এবং মেনে নিলাম। ইবন আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ তাঁদের অন্তরে ঈমান ঢেলে দিলেন। এরপর আল্লাহ জানালেন, তিনি কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। মানুষ যে ভালো করে তা তার জন্য, আর যে মন্দ করে তা তার ওপর। হাদিসে আরও এসেছে, ভুলে গেলে বা ভুল করলে পাকড়াও না করার দোয়া আল্লাহ কবুল করেছেন। এতে মুমিনের জন্য আশা, বিনয় ও আল্লাহর দয়ার ওপর নির্ভর করার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর আদেশ শুনে আনুগত্য স্বীকার করা মুমিনের সুন্দর গুণ।
  • ভুলে যাওয়া বা ভুল করার ক্ষেত্রে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে।
  • ভালো ও মন্দ কাজের দায় মানুষের নিজের ওপর ফিরে আসে।
  • আল্লাহর দয়া ও ক্ষমার আশা রাখতে শেখানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন