১/৫৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৩৬ - ভালো-মন্দ কাজের হিসাব

বান্দা যখন সৎকর্মের নিয়্যাত করে তখন সেটার (সাওয়াব) লিপিবদ্ধ করা হয়, আর যখন কোন পাপকাজের নিয়্যাত করে তা লিপিবদ্ধ করা হয় না (যতক্ষণ না তা কাজে পরিণত করে)

ভালো-মন্দ কাজের হিসাব: নিয়ত ও আমলের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৩৬

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْجَعْدِ أَبِي عُثْمَانَ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى قَالَ " إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ سَيِّئَةً وَاحِدَةً ".

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) আল্লাহ তা’আলার পক্ষ থেকে তিনি বলেন, আল্লাহ তা’আলা ভালো এবং মন্দ উভয়টিকে লিপিবদ্ধ করেন।অতঃপর তিনি এভাবে বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোন ভালো কাজ করার ইচ্ছা করে অথচ তা এখনও বাস্তবে পরিণত করেনি, তার জন্যে আল্লাহ নিজের কাছে একটি পূর্ণাঙ্গ সওয়াব লিপিবদ্ধ করেন। আর যদি সে কোন ভালো কাজ করার ইচ্ছা করে এবং তা বাস্তবেও পরিণত করে, তখন আল্লাহ নিজের কাছে দশ থেকে সাতশ’ বা আরো অনেক গুণ বেশী সওয়াব লিপিবদ্ধ করেন। আর যদি সে কোন মন্দ কাজ করার ইচ্ছা করে এবং তা বাস্তবে পরিণত না করে, তখন আল্লাহ নিজের কাছে একটি পরিপূর্ণ সওয়াব লিখেন, কিন্তু যদি সে মন্দ কাজটি বাস্তবে পরিণত করে, তখন আল্লাহ তা’আলা কেবলমাত্র একটি পাপই লিপিবদ্ধ করেন।

ই.ফা. ২৩৮; ই.সে. ২৪৬

সহীহ মুসলিম হাদিস ২৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আল্লাহর পক্ষ থেকে ভালো ও মন্দ কাজের হিসাবের নিয়ম বর্ণনা করেছেন। আল্লাহ ভালো এবং মন্দ উভয়টিকে লিখে দেন, তারপর কীভাবে লেখা হয় তা ব্যাখ্যা করেছেন। কেউ ভালো কাজের ইচ্ছা করল কিন্তু এখনো করেনি, তার জন্য আল্লাহ নিজের কাছে একটি পূর্ণ সওয়াব লেখেন। আর যদি সে তা করে, তাহলে দশ থেকে সাতশ বা আরও অনেক গুণ বেশি সওয়াব লিখেন। আবার কেউ মন্দ কাজের ইচ্ছা করল কিন্তু করল না, তখন আল্লাহ তার জন্য একটি পূর্ণ সওয়াব লিখেন। আর যদি মন্দ কাজটি করে, তখন একটি মাত্র পাপ লিখেন। এই হাদিসে আল্লাহর দয়া, ন্যায় এবং নেক কাজের প্রতি উৎসাহ একসঙ্গে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভালো কাজের ইচ্ছা একটি পূর্ণ সওয়াবের কারণ হয়।
  • ভালো কাজ করলে সওয়াব অনেক গুণ বাড়তে পারে।
  • মন্দ কাজের ইচ্ছা ছেড়ে দিলে সওয়াব লেখা হয়।
  • মন্দ কাজ করলে একটি পাপ লেখা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন