১৩/৪৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৩৩২ - হুনায়নের যুদ্ধ ও আল্লাহর সাহায্য

ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মুয়াল্লিফাতে কুলুবকে দান করা এবং দৃঢ় ঈমানের অধিকারীকে না দেয়া প্রসঙ্গে

হুনায়নের যুদ্ধে নবীজির ডাক ও আল্লাহর সাহায্য

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৩৩২

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، وَحَامِدُ بْنُ عُمَرَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ ابْنُ مُعَاذٍ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنِي السُّمَيْطُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ افْتَتَحْنَا مَكَّةَ ثُمَّ إِنَّا غَزَوْنَا حُنَيْنًا فَجَاءَ الْمُشْرِكُونَ بِأَحْسَنِ صُفُوفٍ رَأَيْتُ - قَالَ - فَصُفَّتِ الْخَيْلُ ثُمَّ صُفَّتِ الْمُقَاتِلَةُ ثُمَّ صُفَّتِ النِّسَاءُ مِنْ وَرَاءِ ذَلِكَ ثُمَّ صُفَّتِ الْغَنَمُ ثُمَّ صُفَّتِ النَّعَمُ - قَالَ - وَنَحْنُ بَشَرٌ كَثِيرٌ قَدْ بَلَغْنَا سِتَّةَ آلاَفٍ وَعَلَى مُجَنِّبَةِ خَيْلِنَا خَالِدُ بْنُ الْوَلِيدِ - قَالَ - فَجَعَلَتْ خَيْلُنَا تَلْوِي خَلْفَ ظُهُورِنَا فَلَمْ نَلْبَثْ أَنِ انْكَشَفَتْ خَيْلُنَا وَفَرَّتِ الأَعْرَابُ وَمَنْ نَعْلَمُ مِنَ النَّاسِ - قَالَ - فَنَادَى رَسُولُ اللَّهِ ﷺ " يَا لَلْمُهَاجِرِينَ يَا لَلْمُهَاجِرِينَ " . ثُمَّ قَالَ " يَا لَلأَنْصَارِ يَا لَلأَنْصَارِ " .قَالَ قَالَ أَنَسٌ هَذَا حَدِيثُ عِمِّيَّةٍ . قَالَ قُلْنَا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ - قَالَ - فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ ﷺ - قَالَ - فَايْمُ اللَّهِ مَا أَتَيْنَاهُمْ حَتَّى هَزَمَهُمُ اللَّهُ - قَالَ - فَقَبَضْنَا ذَلِكَ الْمَالَ ثُمَّ انْطَلَقْنَا إِلَى الطَّائِفِ فَحَاصَرْنَاهُمْ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ رَجَعْنَا إِلَى مَكَّةَ فَنَزَلْنَا - قَالَ - فَجَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ يُعْطِي الرَّجُلَ الْمِائَةَ مِنَ الإِبِلِ . ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ كَنَحْوِ حَدِيثِ قَتَادَةَ وَأَبِي التَّيَّاحِ وَهِشَامِ بْنِ زَيْدٍ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা মাক্কাহ্ বিজয় করার পর হুনায়নের যুদ্ধ করলাম। আমি দেখেছি এ যুদ্ধে মুশরিকরা অত্যন্ত সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে কাতারবন্দী হয়েছিল। এদের প্রথম সারিতে অশ্বারোহীগণ, তারপর পদাতিকগণ, এদের পিছনে স্ত্রী লোকেরা যথাক্রমে বকরী অন্যান্য গবাদি পশুগুলো সারিবদ্ধ হয়েছিল। বর্ণনাকারী বলেন, আমরা সংখ্যায় অনেক লোক ছিলাম। আমাদের সংখ্যা প্রায় ছয় হাজার পৌঁছে ছিল। আমাদের একদিকে খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) আমাদের অশ্বারোহী বাহিনীর অধিনায়ক ছিলেন। যুদ্ধের এক পর্যায়ে আমাদের ঘোড়া পিছু হটতে লাগলো। এমনকি আমরা টিকে থাকতে পারছিলাম না। বেদুঈনরা পালাতে শুরু করল। আমার জানা মতে আরো কিছু লোক পালিয়ে গেল।তখন রাসূলুল্লাহ (ﷺ) প্রথম মুহাজিরদের ধমক দিয়ে ডাকলেন, হে মুহাজিরগণ! হে মুহাজিরগণ! অতঃপর আনসারদের ধমক দিয়ে বললেন, হে আনসারগণ! হে আনসারগণ! আনসার (রাঃ) বলেন, এ হাদীস আমার নিকট লোক বর্ণনা করেছেন অথবা তিনি বলেছেন, আমার চাচা বর্ণনা করেছেন। রাবী বলেন, আমরা তাঁর ডাকে সাড়া দিয়ে বললাম, “হে আল্লাহর রাসূল! আমরা আপনার সাথেই আছি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সামনে অগ্রসর হলেন। আনসার (রাঃ) আরো বলেন, আল্লাহর শপথ! আমাদের পৌঁছার পূর্বেই আল্লাহ তা’আলা তাদের পরাজিত করবেন এবং আমরা তাদের সকল প্রকার মাল হস্তগত করলাম।তারপর আমরা ত্বায়িফে গেলাম। ত্বায়িফের অধিবাসীদের চল্লিশ দিন যাবৎ অবরোধ করে রাখলাম, অতঃপর আমরা মাক্কায় ফিরে আসলাম এবং অভিযান সমাপ্ত করলাম। রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক ব্যক্তিকে একশ’টি করে উট দিলেন ও অতঃপর হাদীসের বাকী অংশ ক্বাতাদাহ্, আবূ তাইয়্যাহ ও হিশাম ইবনু যায়দ বর্ণিত হাদীসের অনুরূপ।

ই.ফা. ২৩১০,ই.সে. ২৩১১

সহীহ মুসলিম হাদিস ২৩৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুনায়নের যুদ্ধের আরেকটি বিস্তারিত বর্ণনা এসেছে। মুশরিকরা খুব সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়েছিল—অশ্বারোহী, পদাতিক, নারী, বকরী ও গবাদি পশু পর্যন্ত সাজানো ছিল। মুসলিম বাহিনীর সংখ্যাও অনেক ছিল, তবু এক পর্যায়ে ঘোড়া পিছু হটতে থাকে এবং কিছু মানুষ পালিয়ে যায়। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমে মুহাজিরদের, পরে আনসারদের ডাকেন। সাহাবারা সাড়া দিয়ে বলেন, “আমরা আপনার সাথেই আছি।” এরপর নবী (صلى الله عليه وسلم) সামনে অগ্রসর হন এবং আল্লাহর সাহায্যে শত্রুরা পরাজিত হয়। পরে তায়েফ অবরোধ ও মক্কায় ফিরে আসার কথাও এসেছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, সংখ্যা বা বাহ্যিক প্রস্তুতি নয়—আল্লাহর সাহায্য, নবীজির নেতৃত্ব এবং সাহাবাদের সাড়া বিজয়ের বড় কারণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সংখ্যা বেশি হলেও বিপদের সময় স্থিরতা ও আল্লাহর সাহায্য জরুরি।
  • নবী (صلى الله عليه وسلم) কঠিন সময়ে সাহাবাদের ডাক দিয়ে সংগঠিত করেছিলেন।
  • মুহাজির ও আনসাররা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ডাকে সাড়া দিয়েছিলেন।
  • বিজয়ের পর সম্পদ বণ্টনও নবীজির নেতৃত্বের অংশ ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন