১৩/৫২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৩৮০ - উম্মু আতিয়্যার সাদাকা ও হাদিয়া
নবী (ﷺ), বানী হাশিম ও বানী মুত্ত্বালিবের জন্য হাদিয়্যাহ্ উপঢৌকন গ্রহণ করা জায়িয যদিও হাদিয়্যাহ্ দাতা তা সদাক্বাহ্ সরূপ পেয়ে থাকে, সদাক্বাহ্ যখন গ্রহীতার হস্তগত হয় তখন তা থেকে সদাক্বার বৈশিষ্ট্য দূরীভূত হয়ে যায় এমনকি যাদের জন্য সদাক্বাহ্ ভক্ষণ করা হারাম তাদের জন্যও তা হালাল হয়ে যায়
উম্মু আতিয়্যার সাদাকা যথাস্থানে পৌঁছানোর শিক্ষা
সহীহ মুসলিম : ২৩৮০
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৩৮০
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ خَالِدٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ بَعَثَ إِلَىَّ رَسُولُ اللَّهِ ﷺ بِشَاةٍ مِنَ الصَّدَقَةِ فَبَعَثْتُ إِلَى عَائِشَةَ مِنْهَا بِشَىْءٍ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ ﷺ إِلَى عَائِشَةَ قَالَ " هَلْ عِنْدَكُمْ شَىْءٌ " . قَالَتْ لاَ . إِلاَّ أَنَّ نُسَيْبَةَ بَعَثَتْ إِلَيْنَا مِنَ الشَّاةِ الَّتِي بَعَثْتُمْ بِهَا إِلَيْهَا قَالَ " إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا " .
উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমার জন্য সদাক্বার একটি বকরী পাঠালেন। অতঃপর আমি এ থেকে কিছু গোশ্ত ‘আয়িশা (রাঃ)-এর জন্য পাঠালাম। রাসূলুল্লাহ (ﷺ) ‘আয়িশা (রাঃ)-এর কাছে এসে বললেন, তোমাদের কাছে খাওয়ার কিছু আছে কি? তিনি (উত্তরে) বললেন, না; তবে আপনি নুসায়বার (উম্মু ‘আতিয়্যাহ্) কাছে (সদাক্বার) বকরী পাঠিয়ে ছিলেন। এ থেকে সে আমার জন্য কিছু গোশ্ত পাঠিয়েছে। তিনি বললেন, এ (সদাক্বাহ্) তো তার যথাযথ স্থানে পৌঁছে গেছে (অর্থাৎ উম্মু ‘আত্বিয়ার জন্য সদাক্বাহ্ ছিল। সে তা হস্তান্তর করার পর এখন তোমার জন্য এটা হাদীয়্যাহ। কাজেই তুমি খাও, আমাকে দাও)।
ই. ফা. ২৩৫৮, ই. সে. ২৩৫৮
সহীহ মুসলিম হাদিস ২৩৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু আতিয়্যা (রাঃ)-এর ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর জন্য সাদাকার একটি বকরী পাঠিয়েছিলেন। পরে তিনি সেই বকরী থেকে কিছু গোশত আয়িশা (রাঃ)-এর জন্য পাঠান। নবী صلى الله عليه وسلم আয়িশা (রাঃ)-এর কাছে এসে খাবারের কথা জিজ্ঞেস করলে তিনি বিষয়টি জানান। তখন রাসূল صلى الله عليه وسلم বলেন, এটি তার যথাযথ স্থানে পৌঁছে গেছে। অর্থাৎ সাদাকা উম্মু আতিয়্যার জন্য ছিল; তাঁর হাতে পৌঁছানোর পর তিনি যা পাঠিয়েছেন, তা আয়িশা (রাঃ)-এর কাছে অন্য রূপে এসেছে। এই হাদিস সাদাকা পৌঁছানো, হাদিয়া এবং বৈধ ব্যবহারের দিকটি সহজভাবে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাদাকা নির্ধারিত ব্যক্তির কাছে পৌঁছানো বড় বিষয়।
- প্রাপকের হাতে পৌঁছানোর পর সে অন্যকে কিছু পাঠাতে পারে।
- নবী صلى الله عليه وسلم খাবারের উৎস সম্পর্কে জিজ্ঞেস করতেন।
- সাদাকার বিধান বুঝতে তার গন্তব্য বিবেচনা করতে হয়।
