১৪/৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৪১৯ - চাঁদের বয়স নয়, দেখার রাত

চাঁদের আকারে (ত্রিশতম রাতে) ছোট বা বড় দেখা গেলে তাতে হুকুমের কোন পার্থক্য হবে না, আল্লাহ তা‘আলা চাঁদকে দৃষ্টিগোচর হওয়ার উপযোগী করে দেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে মাসের ত্রিশদিন পূর্ণ করতে হবে

চাঁদের বয়স নয়, দেখার রাতই গণনার ভিত্তি

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪১৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ، مُرَّةَ عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، قَالَ خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا بِبَطْنِ نَخْلَةَ - قَالَ - تَرَاءَيْنَا الْهِلاَلَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلاَثٍ . وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ قَالَ فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ فَقُلْنَا إِنَّا رَأَيْنَا الْهِلاَلَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلاَثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ . فَقَالَ أَىَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ قَالَ فَقُلْنَا لَيْلَةَ كَذَا وَكَذَا . فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةِ رَأَيْتُمُوهُ» .

আবুল বাখতারী (রহঃ) হতে বর্ণিতঃ

একবার আমরা ‘উমরাহ্ করার জন্য বের হলাম। যখন আমরা (মাক্কাহ ও তায়িফের মাঝামাঝি অবস্থিত) “বাত্বনে নাখলাহ্‌” নামক স্থানে অবতরণ করলাম সকলে মিলে চাঁদ দেখতে লাগলাম। লোকেদের মধ্যে কেউ কেউ বলল, এ তো তিনদিনের চাঁদ, আবার কেউ বলল দু’দিনের। বর্ণনাকারী বলেন, পরে আমরা ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করে বললাম, আমরা চাঁদ দেখেছি। কিন্তু লোকেদের মধ্যে কেউ কেউ বলেছে, এ তো দু’দিনের চাঁদ আবার কেউ কেউ বলেছে এতো তিন দিনের চাঁদ। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোন রাতে চাঁদ দেখেছো? আমর বললাম, অমুক দিন, অমুক রাতে। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যেদিন রাতে চাঁদ দেখতেন ঐ দিনেরই তারিখ ধরতেন। সুতরাং চাঁদ সে রাতেই উঠেছে যে রাতে তোমরা দেখেছো।

ই.ফা. ২৩৯৬, ই.সে. ২৩৯৭

সহীহ মুসলিম হাদিস ২৪১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিছু লোক চাঁদ দেখে কেউ বলল, এটি তিন দিনের চাঁদ; কেউ বলল, দুই দিনের। পরে তারা ইবন আব্বাস (রাঃ)-এর কাছে বিষয়টি জানাল। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোন রাতে চাঁদ দেখেছ? তারা রাতটি জানালে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা বললেন: চাঁদ সেই রাতের জন্য, যে রাতে তোমরা তা দেখেছ। অর্থাৎ চাঁদের আকার দেখে দুই দিন বা তিন দিন অনুমান করে তারিখ পাল্টানো হবে না। রমজানের চাঁদ দেখা, মাস গণনা এবং সিয়াম-ইফতারের ক্ষেত্রে এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। চাঁদ দেখা হলে সেই দেখা রাতকে ভিত্তি করা হবে, চাঁদের বড় বা ছোট দেখাকে নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চাঁদের আকার দেখে তারিখ অনুমান করা মূল ভিত্তি নয়।
  • যে রাতে চাঁদ দেখা যায়, হিসাব সেই রাত থেকেই ধরা হয়।
  • চাঁদ দেখা বিষয়ে সন্দেহ হলে জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করা ভালো।
  • রমজান ও মাস গণনায় অনুমানের বদলে দেখা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন