১৪/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৪২৪ - ফজর স্পষ্ট হওয়া পর্যন্ত পানাহার
সুবহে সাদিকের পূর্বে পানাহার করা বৈধ, তবে সুবহে সাদিকের সাথে সাথেই সওম আরম্ভ হয়ে যায়, কুরআনে বর্ণিত ‘ফাজ্র’ শব্দের অর্থ হচ্ছে সুব্হি সাদিক, এ সময় হতেই সওম আরম্ভ হয় এবং ফাজ্বরের সলাতের সময় শুরু হয়, সওমের বিধি-বিধানের সাথে সুব্হি কাযিবের কোন সম্পর্ক নেই
সেহরির সময় বুঝতে ‘ফজর’ শব্দের ব্যাখ্যা
সহীহ মুসলিম : ২৪২৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪২৪
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، حَدَّثَنَا سَهْلُ بْنُ سَعْدٍ، قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ { وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ} قَالَ كَانَ الرَّجُلُ يَأْخُذُ خَيْطًا أَبْيَضَ وَخَيْطًا أَسْوَدَ فَيَأْكُلُ حَتَّى يَسْتَبِينَهُمَا حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ { مِنَ الْفَجْرِ} فَبَيَّنَ ذَلِكَ.
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ “তোমরা পানাহার কর যতক্ষণ তোমাদের সামনে কালো রেখা থেকে সাদা রেখা সুস্পষ্ট হয়ে না উঠে”- (সূরা আল-বাকারা ২ : ১৮৭) নাজিল হল, তখন লোকেরা একটি কালো এবং একটি সাদা রশি রাখত। তারা উভয় রশি সুস্পষ্টভাবে প্রতিভাত না হওয়া পর্যন্ত খেতে থাকত। এরপর মহাপরাক্রমশালী আল্লাহ তা’আলা مِنَ الْفَجْرِ (ফজরের) কথাটি নাজিল করে বিষয়টির অস্পষ্টতা ও জটিলতা দূরীভূত হলো।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪০১, ইসলামীক সেন্টারঃ ২৪০১
সহীহ মুসলিম হাদিস ২৪২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, যখন আয়াত নাজিল হলো—তোমরা পানাহার কর যতক্ষণ কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট না হয়—তখন লোকেরা একটি সাদা ও একটি কালো রশি রাখত। তারা রশি দুটো আলাদা করে দেখতে না পাওয়া পর্যন্ত খেতে থাকত। পরে আল্লাহ তা’আলা ‘মিনাল ফাজর’ বা ‘ফজরের’ কথাটি নাজিল করলেন। তখন বিষয়টি পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ সাদা ও কালো রেখা বলতে রশি নয়; ফজরের আলো এবং রাতের অন্ধকার বোঝানো হয়েছে। এই হাদিস সেহরির শেষ সময়, ফজর এবং আয়াতের সঠিক অর্থ বোঝার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সেহরির সময় ফজরের সঙ্গে সম্পর্কিত।
- আয়াতের অর্থ ভুল বোঝা হলে পরের ব্যাখ্যা বিষয়টি পরিষ্কার করে।
- সাদা-কালো রেখা বাস্তব সুতা নয়; রাত ও ফজরের আলো।
- ইবাদতের সময় ঠিক রাখতে কুরআনের অর্থ সঠিকভাবে জানা দরকার।
