১৪/৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৪২৩ - সাদা-কালো রেখার অর্থ

সুবহে সাদিকের পূর্বে পানাহার করা বৈধ, তবে সুবহে সাদিকের সাথে সাথেই সওম আরম্ভ হয়ে যায়, কুরআনে বর্ণিত ‘ফাজ্‌র’ শব্দের অর্থ হচ্ছে সুব্‌হি সাদিক, এ সময় হতেই সওম আরম্ভ হয় এবং ফাজ্বরের সলাতের সময় শুরু হয়, সওমের বিধি-বিধানের সাথে সুব্‌হি কাযিবের কোন সম্পর্ক নেই

সেহরির সময়: সাদা ও কালো রেখার আসল অর্থ

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪২৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، - رضى الله عنه - قَالَ لَمَّا نَزَلَتْ { حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ} قَالَ لَهُ عَدِيُّ بْنُ حَاتِمٍ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجْعَلُ تَحْتَ وِسَادَتِي عِقَالَيْنِ عِقَالاً أَبْيَضَ وَعِقَالاً أَسْوَدَ أَعْرِفُ اللَّيْلَ مِنَ النَّهَارِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ وِسَادَتَكَ لَعَرِيضٌ إِنَّمَا هُوَ سَوَادُ اللَّيْلِ وَبَيَاضُ النَّهَارِ " .

আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, যখন এ আয়াত حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ “তোমরা পানাহার কর যতক্ষণ তোমাদের সামনে কালো রেখা থেকে সাদা রেখা সুস্পষ্ট হয়ে না উঠে”- (সূরা আল বাক্বারাহ্‌ ২ : ১৮৭) নাযিল হলো, তখন ‘আদী (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমি আমার বালিশের নীচে একটি কালো ও একটি সাদা রংয়ের রশি রেখে দিয়েছি। এগুলোর দ্বারা আমি রাত ও দিনের মধ্যে পার্থক্য নির্ণয় করে থাকি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) (হাসি-ঠাট্টাচ্ছলে) বললেন, তোমার বালিশ তো খুবই চওড়া। জেনে রাখো, এ-তো রাতের অন্ধকার ও দিনের শুভ্রতা।

ই.ফা. ২৪০০, ই.সে. ২৪০০

সহীহ মুসলিম হাদিস ২৪২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূরা আল-বাকারার ১৮৭ নম্বর আয়াতের একটি অংশ বোঝার ঘটনা এসেছে। আয়াতে বলা হয়েছিল, কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত পানাহার করা যায়। আদি ইবন হাতিম (রাঃ) কথাটি সরাসরি রশি হিসেবে বুঝে বালিশের নিচে সাদা ও কালো রশি রাখেন। তিনি রাত ও দিন আলাদা করতে তা দেখতেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হাসি-ঠাট্টার ভঙ্গিতে বলেন, তোমার বালিশ তো খুব চওড়া। এরপর পরিষ্কার করে বলেন, এর অর্থ হলো রাতের অন্ধকার এবং দিনের শুভ্রতা। এই হাদিস সেহরির সময়, ফজর এবং কুরআনের অর্থ বোঝার গুরুত্ব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের শব্দ বুঝতে ভুল হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ব্যাখ্যা গ্রহণ করতে হয়।
  • সাদা-কালো রেখা বাস্তব রশি নয়; রাত ও দিনের চিহ্ন।
  • সেহরির সময় ফজরের আলো স্পষ্ট হওয়ার সঙ্গে যুক্ত।
  • ভুল বোঝা হলে লজ্জা না পেয়ে জিজ্ঞেস করা ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন