১৪/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৪২৫ - সেহরির সময় ও ফজরের আলো
সুবহে সাদিকের পূর্বে পানাহার করা বৈধ, তবে সুবহে সাদিকের সাথে সাথেই সওম আরম্ভ হয়ে যায়, কুরআনে বর্ণিত ‘ফাজ্র’ শব্দের অর্থ হচ্ছে সুব্হি সাদিক, এ সময় হতেই সওম আরম্ভ হয় এবং ফাজ্বরের সলাতের সময় শুরু হয়, সওমের বিধি-বিধানের সাথে সুব্হি কাযিবের কোন সম্পর্ক নেই
সাদা-কালো সুতা নয়, রাত ও দিনের পার্থক্য
সহীহ মুসলিম : ২৪২৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪২৫
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا أَبُو غَسَّانَ، حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، - رضى الله عنه - قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ { وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ} قَالَ فَكَانَ الرَّجُلُ إِذَا أَرَادَ الصَّوْمَ رَبَطَ أَحَدُهُمْ فِي رِجْلَيْهِ الْخَيْطَ الأَسْوَدَ وَالْخَيْطَ الأَبْيَضَ فَلاَ يَزَالُ يَأْكُلُ وَيَشْرَبُ حَتَّى يَتَبَيَّنَ لَهُ رِئْيُهُمَا فَأَنْزَلَ اللَّهُ بَعْدَ ذَلِكَ { مِنَ الْفَجْرِ} فَعَلِمُوا أَنَّمَا يَعْنِي بِذَلِكَ اللَّيْلَ وَالنَّهَارَ .
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন এ আয়াত- وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ “তোমরা সাদা রেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত পানাহার কর” অবতীর্ণ হলো- কোন ব্যক্তি সিয়াম (রোজা) পালন করার ইচ্ছা করত এবং নিজের উভয় পায়ে সাদা ও কালো দুটি সুতা বেঁধে নিত। অতঃপর সাদা ও কালো বর্ণ স্পষ্ট না হওয়া পর্যন্ত পানাহার করতে থাকত। অতঃপর আল্লাহ তা’আলা “ফজরের” কথাটি অবতীর্ণ করলেন। তখন তারা সকলেই জানতে পারল যে, সাদা ও কালো রেখার অর্থ হলো রাত (রাতের অন্ধকার) ও দিন (দিনের আলো)।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪০২, ইসলামীক সেন্টারঃ ২৪০২
সহীহ মুসলিম হাদিস ২৪২৫-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় সেহরির সময় বোঝার একটি বাস্তব ঘটনা এসেছে। আয়াত নাজিল হওয়ার পর কেউ কেউ সাদা ও কালো সুতা পায়ে বেঁধে রাখত। তারা সুতা দুটির রং স্পষ্ট না হওয়া পর্যন্ত খেত ও পান করত। পরে আল্লাহ তা’আলা ‘ফজরের’ কথাটি নাজিল করলেন। তখন তারা বুঝলেন, সাদা ও কালো রেখা বলতে সুতা নয়; রাতের অন্ধকার এবং দিনের আলো বোঝানো হয়েছে। এই হাদিস সেহরির শেষ সময় বোঝার ক্ষেত্রে খুব স্পষ্ট। এখানে শিক্ষা হলো, আয়াতের শব্দ কখনো সরাসরি বস্তু ধরে নেওয়া ঠিক নাও হতে পারে; রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে নাজিল হওয়া ব্যাখ্যা বিষয়টি পরিষ্কার করে দিয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাদা-কালো রেখা বলতে রাত ও দিনের আলামত বোঝানো হয়েছে।
- সেহরি ফজর স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত করা যায়।
- ভুল বোঝাবুঝি হলে আল্লাহর নাজিল করা ব্যাখ্যা তা দূর করে।
- ইবাদতে সময় নির্ধারণে আয়াতের সঠিক অর্থ জানা দরকার।
