১/৬৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬৭ - অপরিচিত অবস্থায় ইসলামে টিকে থাকা
শুরুতেই ইসলাম ছিল অপরিচিত; শিঘ্রই আবার তা অপরিচিতের ন্যায় হয়ে যাবে এবং তা দু’ মাসজিদ (মাসজিদুল হারাম ও মাসজিদুন নাবাবী) এর মাঝে আশ্রয় নিবে
ইসলামের অপরিচিত অবস্থা ও দ্বীনের উপর টিকে থাকার শিক্ষা
সহীহ মুসলিম : ২৬৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنْ مَرْوَانَ الْفَزَارِيِّ، قَالَ ابْنُ عَبَّادٍ حَدَّثَنَا مَرْوَانُ، عَنْ يَزِيدَ، - يَعْنِي ابْنَ كَيْسَانَ - عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " بَدَأَ الإِسْلاَمُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : ইসলাম শুরুতে অপরিচিত ছিল, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত হয়ে যাবে। [৫৪] সুতরাং এরূপ অপরিচিত অবস্থায়ও যারা ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য মুবারাকবাদ।
[৫৪] ইসলামের শুরু হয়েছে মাদীনাহ্ হতে অর্থাৎ পবিত্র মাক্কাহ্ হতে কিছু অপরিচিত মানুষ হিজরত করে মাদীনায় আসেন। তাদের দ্বারাই ইসলাম শুরু হয়েছে। ইসলাম শেষ যুগে ঐ অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ সারা বিশ্বে কাফির ও বেঈমানদের রাজ্য কায়িম হবে। আর ঈমানদারগণ ওদের ভয়ে মাদীনায় ফিরে আসবে। কাযী ইয়াজ বলেন : হাদীসের উদ্দেশ্য এই যে, প্রথমে ইসলাম আরম্ভ হয়েছিল অল্প সংখ্যক লোকের দ্বারা, শেষে যুগে কমতে কমতে ইসলাম আবার অল্প সংখ্যক লোকের মধ্যে রয়ে যাবে। (সংক্ষিপ্ত নাবাবী)ই.ফা ২৭০; ই.সে. ২৮০
সহীহ মুসলিম হাদিস ২৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ইসলাম শুরুতে অপরিচিত ছিল এবং এক সময় তা আবার শুরুর মতো অপরিচিত হয়ে যাবে। মূল শিক্ষা হলো, সমাজে ইসলামকে অপরিচিত বা অচেনা মনে হলেও মুমিনের কাজ হলো সত্য দ্বীনের উপর স্থির থাকা। এখানে “অপরিচিত” শব্দটি দুর্বলতা বোঝায় না; বরং এমন অবস্থার কথা বোঝায়, যখন সত্য মানা মানুষের কাছে কঠিন বা অস্বাভাবিক মনে হতে পারে। হাদিসে যারা এমন সময়েও ইসলামের উপর টিকে থাকবে, তাদের জন্য মুবারকবাদের কথা বলা হয়েছে। তাই ইসলামের অপরিচিত অবস্থা, দ্বীনের উপর দৃঢ়তা এবং ঈমান ধরে রাখার শিক্ষা—এই হাদিসের প্রধান বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সমাজে দ্বীন অপরিচিত মনে হলেও সত্যের উপর টিকে থাকা দরকার।
- ইসলামের উপর ধৈর্য ধরে থাকা প্রশংসনীয় কাজ।
- কঠিন সময়ে ঈমান ধরে রাখা মুমিনের বড় পরীক্ষা।
