১/৬৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬৮ - ইসলাম আবার অপরিচিত হবে
শুরুতেই ইসলাম ছিল অপরিচিত; শিঘ্রই আবার তা অপরিচিতের ন্যায় হয়ে যাবে এবং তা দু’ মাসজিদ (মাসজিদুল হারাম ও মাসজিদুন নাবাবী) এর মাঝে আশ্রয় নিবে
ইসলাম আবার অপরিচিত হবে: দুই মসজিদের দিকে ফিরে যাওয়ার হাদিস
সহীহ মুসলিম : ২৬৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৮
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَالْفَضْلُ بْنُ سَهْلٍ الأَعْرَجُ، قَالاَ حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا عَاصِمٌ، - وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الْعُمَرِيُّ - عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " إِنَّ الإِسْلاَمَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ غَرِيبًا كَمَا بَدَأَ وَهُوَ يَأْرِزُ بَيْنَ الْمَسْجِدَيْنِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ فِي جُحْرِهَا " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) থেকে বর্ণনা করে বলেন, অপরিচিতের ন্যায় ইসলাম শুরু হয়েছিল, অচিরেই তা আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে। সাপ যেমন সংকুচিত হয়ে তার গর্তে প্রবেশ করে তদ্রূপ ইসলামও দুই মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। [৫৫]
[৫৫] যখন পৃথিবীতে আল্লাহর নাম বলার মতো লোক থাকবে না। তখন মহাপ্রলয় সংঘটিত হবে। ইমাম নাবাবী (রহঃ) বলেনঃ যখন সমস্ত মানুষ অসৎ ও নিকৃষ্ট হয়ে যাবে তখন কিয়ামাত সংঘটিত হবে। আর অন্য হাদীসে আছে কিয়ামাতের পূর্বে ইয়ামানের দিক হতে এক প্রকার হাওয়া প্রবাহিত হয়ে আসবে যার ফলে সব ঈমানদার লোক মৃত্যুবরণ করবে। আর কিয়ামাতের ‘আযাব নিকৃষ্ট দুর্ভাগা লোকদের উপরই কায়িম হবে। (নাবাবী)ই.ফা. ২৭১; ই.সে. ২৮১
সহীহ মুসলিম হাদিস ২৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, ইসলাম অপরিচিতের মতো শুরু হয়েছিল এবং আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে। এরপর তিনি একটি উদাহরণ দিয়েছেন—সাপ যেমন গর্তে ফিরে যায়, ইসলামও দুই মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। হাদিসের ভাষায় এখানে ইসলামের প্রতি মানুষের দূরত্ব এবং সত্য দ্বীনের বিশেষ অবস্থার কথা এসেছে। এতে বোঝা যায়, ইসলাম শুধু বাহ্যিক পরিচয়ের বিষয় নয়; বরং দ্বীনের আসল শিক্ষা ধরে রাখা বড় বিষয়। “ইসলাম অপরিচিত হবে” এবং “দুই মসজিদ” এই দুই বিষয় হাদিসের মূল অংশ। তাই মুমিনের উচিত ইসলামের সত্য শিক্ষা বুঝে তা আঁকড়ে ধরা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইসলামের আসল শিক্ষা অনেক সময় মানুষের কাছে অপরিচিত মনে হতে পারে।
- দ্বীনের মূল্য বুঝতে হলে সত্যের সাথে থাকা দরকার।
- হাদিসে দুই মসজিদের বিশেষ মর্যাদার ইঙ্গিত আছে।
