১৬/৩৯. অধ্যায়ঃ
উমরার ত্বওয়াফে এবং হাজ্জের প্রথম ত্বওয়াফে রামাল (দ্রুত পদক্ষেপে অতিক্রম) করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ২৯৪৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৯৪৮
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ، سَعِيدِ بْنِ الأَبْجَرِ عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ أُرَانِي قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ فَصِفْهُ لِي . قَالَ قُلْتُ رَأَيْتُهُ عِنْدَ الْمَرْوَةِ عَلَى نَاقَةٍ وَقَدْ كَثُرَ النَّاسُ عَلَيْهِ . قَالَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ ذَاكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّهُمْ كَانُوا لاَ يُدَعُّونَ عَنْهُ وَلاَ يُكْهَرُونَ .
আবুত্ব-তুফায়ল (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন আব্বাস (রাঃ)-কে বললাম, আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি। তিনি বললেন, আমার কাছে তাঁর বর্ণনা দাও। তিনি বললেন, আমি তাঁকে মারওয়ার কাছে একটি উটের পিঠে আরোহণরত অবস্থায় দেখেছি। তাঁর চারপাশে লোকের ভিড় ছিল। ইবন আব্বাস (রাঃ) বললেন, হ্যাঁ, তিনিই রাসূলুল্লাহ (ﷺ)। কারণ সাহাবীদের তাড়িয়ে দেয়া হতো না এবং তাঁদের ধমকও দেয়া হতো না।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৯২৪, ইসলামীক সেন্টারঃ ২৯২৩
