১৬/৪৫. অধ্যায়ঃ
কুরবানীর দিন জামরাতুল ‘আক্বাবায় পাথর নিক্ষেপ শুরু করার পূর্ব পর্যন্ত হাজ্জ পালনকারীর তালবিয়াহ্ পাঠ করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ২৯৭৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৯৭৮
قَالَ كُرَيْبٌ فَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الْجَمْرَةَ
কুরায়ব হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) ফাযল-এর সূত্রে আমাকে অবহিত করেছেন যে, রসূলুল্লাহ (ﷺ) জামরায় পৌঁছার পূর্ব পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৯৫৩, ইসলামীক সেন্টারঃ ২৯৫১[২৩] হাজীগণ ‘আরাফাহ্ দিবসের পর মিনায় এসে যে সকল স্থানে কঙ্কর নিক্ষেপ করে সেগুলোকে জামরাহ্ বলে।
