১৬/৪৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩০০৯ - সাওদা রাঃ-এর আগেভাগে যাত্রা
দুর্বল ও বৃদ্ধদের, বিশেষতঃ মহিলাদের ভোর রাতে রাস্তায় ভিড় হবার পূর্বেই মুযদালিফাহ্ থেকে মিনায় পাঠানো এবং অন্যদের ফজর পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা মুস্তাহাব
মুযদালিফা থেকে আগে রওনার অনুমতি
সহীহ মুসলিম : ৩০০৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩০০৯
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا أَفْلَحُ، - يَعْنِي ابْنَ حُمَيْدٍ - عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتِ اسْتَأْذَنَتْ سَوْدَةُ رَسُولَ اللَّهِ ﷺ لَيْلَةَ الْمُزْدَلِفَةِ تَدْفَعُ قَبْلَهُ وَقَبْلَ حَطْمَةِ النَّاسِ وَكَانَتِ امْرَأَةً ثَبِطَةً - يَقُولُ الْقَاسِمُ وَالثَّبِطَةُ الثَّقِيلَةُ - قَالَ فَأَذِنَ لَهَا فَخَرَجَتْ قَبْلَ دَفْعِهِ وَحَبَسَنَا حَتَّى أَصْبَحْنَا فَدَفَعْنَا بِدَفْعِهِ وَلأَنْ أَكُونَ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ ﷺ كَمَا اسْتَأْذَنَتْهُ سَوْدَةُ فَأَكُونَ أَدْفَعُ بِإِذْنِهِ أَحَبُّ إِلَىَّ مِنْ مَفْرُوحٍ بِهِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সাওদাহ্ (রাঃ) মুযদালিফার রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর আগেই এবং রাস্তায় জনতার ভিড় হবার পূর্বেই মিনার উদ্দেশে যাত্রার জন্য তাঁর নিকট অনুমতি প্রার্থনা করেন। তিনি ছিলেন স্থূলদেহী। (অধঃস্তন রাবী) আল-ক্বাসিম বলেন, الثَّبِطَةُ শব্দের অর্থ الثَّقِيلَةُ (ভারী)। ‘আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে অনুমতি দিলেন। অতএব তিনি তাঁর আগেই রওনা হয়ে গেলেন এবং আমরা ফজর পর্যন্ত সেখানে অবস্থান করলাম। তারপর আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রওনা হলাম। আমিও যদি সাওদাহ (রাঃ)-এর মতো রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অনুমতি নিয়ে আগে ভাগে চলে যেতাম, তবে তা আরও আনন্দদায়ক হতো- যে আনন্দ এখন আমি অনুভব করছি, তার তুলনায়।
ই.ফা. ২৯৮৪, ই.সে. ২৯৮১
সহীহ মুসলিম হাদিস ৩০০৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাওদা (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি মুযদালিফার রাতে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে মিনার দিকে আগে রওনা হওয়ার অনুমতি চান। কারণ তিনি ভারী ও স্থূলদেহী ছিলেন, আর জনতার ভিড় শুরু হওয়ার আগে যাত্রা করা তার জন্য সহজ ছিল। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে অনুমতি দেন। আয়িশা (রাঃ) বলেন, সাওদা (রাঃ) আগে চলে গেলেন, আর তারা ফজর পর্যন্ত সেখানে থাকলেন এবং পরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সাথে রওনা হলেন। আয়িশা (রাঃ)-এর কথায় বোঝা যায়, অনুমতি নিয়ে আগে যাওয়া কতটা সুবিধাজনক ছিল। এই হাদিস “মুযদালিফা থেকে আগে রওনা”, “দুর্বলদের অনুমতি” এবং “হজে সহজতা” বিষয়ে সরাসরি শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হজের সফরে দুর্বল বা কষ্টে থাকা ব্যক্তির জন্য সহজতার ব্যবস্থা আছে।
- সাওদা (রাঃ) অনুমতি নিয়ে ভিড়ের আগে রওনা হয়েছিলেন।
- আয়িশা (রাঃ) অনুমতির মূল্য ও সুবিধা বুঝেছেন।
