১/৭৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩০৭ - মি’রাজে নবীগণের পরিচয়

রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর মি‘রাজ এবং সলাত ফারয হওয়া

মি’রাজে নবীগণের পরিচয় ও দাজ্জালের উল্লেখ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩০৭

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْعَالِيَةِ، يَقُولُ حَدَّثَنِي ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ ﷺ - يَعْنِي ابْنَ عَبَّاسٍ - قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ ﷺ حِينَ أُسْرِيَ بِهِ فَقَالَ " مُوسَى آدَمُ طُوَالٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ ". وَقَالَ " عِيسَى جَعْدٌ مَرْبُوعٌ ". وَذَكَرَ مَالِكًا خَازِنَ جَهَنَّمَ وَذَكَرَ الدَّجَّالَ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মি’রাজ ভ্রমণের কথা উল্লেখ করে বলেনঃ মূসা (‘আঃ) হচ্ছেন শা্নূয়াহ গোত্রীয় লোকদের ন্যায় দীর্ঘদেহী, গন্দুম (গম) বর্ণের। ‘ঈসা (‘আঃ) মধ্যমাকৃতি সুঠাম দেহ বিশিষ্ট। তাছাড়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জাহান্নামের রক্ষী মালিক ও দাজ্জালের কথা উল্লেখ করেছিলেন।

ই.ফা. ৩১৫; ই.সে. ৩২৬

সহীহ মুসলিম হাদিস ৩০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর মি’রাজ ভ্রমণের একটি অংশ বর্ণনা করেছেন। এখানে মূসা (আঃ)-এর দেহের বর্ণ ও গঠন সম্পর্কে বলা হয়েছে যে তিনি গম বর্ণের, দীর্ঘদেহী এবং শানুআহ গোত্রের লোকদের মতো। ঈসা (আঃ)-এর বিষয়ে বলা হয়েছে, তিনি মধ্যমাকৃতি ও সুঠামদেহী। একই বর্ণনায় জাহান্নামের রক্ষী মালিক এবং দাজ্জালের কথাও এসেছে। এই হাদিসের মূল বিষয় হলো মি’রাজে দেখা নবীগণ এবং আল্লাহর দেখানো বিশেষ নিদর্শন। যারা মি’রাজের ঘটনা, মূসা ও ঈসা (আঃ)-এর বর্ণনা বা দাজ্জাল সম্পর্কিত হাদিস খুঁজেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বর্ণনা। তবে এখানে শুধু সেই বিষয়গুলোই বলা হয়েছে যা হাদিসের ভাষ্যে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মি’রাজে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে কয়েকজন নবী ও বিশেষ নিদর্শন দেখানো হয়েছিল।
  • হাদিসে মূসা (আঃ) ও ঈসা (আঃ)-এর শারীরিক বর্ণনা সংক্ষেপে এসেছে।
  • জাহান্নামের রক্ষী মালিক ও দাজ্জালের উল্লেখ গায়েবি বিষয়ের প্রতি সতর্কতা শেখায়।
  • গায়েবি খবর গ্রহণের ক্ষেত্রে সহীহ বর্ণনার ওপর নির্ভর করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন