১/৭৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩০৮ - মি’রাজে মূসা ও ঈসা

রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর মি‘রাজ এবং সলাত ফারয হওয়া

মি’রাজ রাতে মূসা ও ঈসা (আঃ)-এর সাক্ষাৎ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩০৮

وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، حَدَّثَنَا ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ ﷺ ابْنُ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى مُوسَى بْنِ عِمْرَانَ - عَلَيْهِ السَّلاَمُ - رَجُلٌ آدَمُ طُوَالٌ جَعْدٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ عِيسَى ابْنَ مَرْيَمَ مَرْبُوعَ الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ سَبِطَ الرَّأْسِ ".وَأُرِيَ مَالِكًا خَازِنَ النَّارِ وَالدَّجَّالَ. فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ فَلاَ تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ. قَالَ كَانَ قَتَادَةُ يُفَسِّرُهَا أَنَّ نَبِيَّ اللَّهِ ﷺ قَدْ لَقِيَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ মিরাজের রাত্রে আমি মূসা (আঃ) এর নিকট দিয়ে গিয়েছি। তিনি দেখতে গন্দুম বর্ণের, দীর্ঘদেহী অনেকটা দেখতে শানূয়াহ গোত্রীয় লোকদের ন্যায়। ‘ঈসা ইবনু মারইয়াম (আঃ) কে দেখেছি, তাঁর রং ছিল শ্বেত লোহিত, সুঠামদেহী আর তাঁর চুলগুলো ছিল স্বাভাবিক। বর্ণনাকারী বলেন, যে নিদর্শনসমূহ কেবল তাঁকেই দেখানো হয়েছিল সেগুলোর মধ্যে জাহান্নামের রক্ষী মালিককে এবং দাজ্জালকে দেখানো হয়।“অতএব তুমি তাঁর সাক্ষাৎ সম্পর্কে সন্দেহ করো না”। (সূরা ‘আস সাজদাহ ৪১ : ২৩)এ আয়াতের তাফসীরে কাতাদাহ (রহঃ) বলতেন যে, ‘নবী (ﷺ) মূসা (আঃ) এর সাথে সাক্ষাৎ করেছেন।

ই.ফা. ৩১৬, ই.সে. ৩২৭

সহীহ মুসলিম হাদিস ৩০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মি’রাজের রাতে মূসা (আঃ)-এর পাশ দিয়ে যাওয়ার কথা বলেছেন। মূসা (আঃ)-কে তিনি গম বর্ণের, দীর্ঘদেহী এবং শানুআহ গোত্রের লোকদের মতো দেখতে পেয়েছেন। এরপর ঈসা ইবনু মারইয়াম (আঃ)-এর বর্ণনা এসেছে। তাঁর রং ছিল শ্বেত-লাল, দেহ ছিল সুঠাম, আর চুল ছিল স্বাভাবিক। বর্ণনায় আরও বলা হয়েছে, রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জাহান্নামের রক্ষী মালিক এবং দাজ্জালও দেখানো হয়েছিল। আয়াতের ব্যাখ্যায় কাতাদাহ (রহঃ) বলেন, নবী (صلى الله عليه وسلم) মূসা (আঃ)-এর সাথে সাক্ষাৎ করেছেন। এই হাদিস মি’রাজ, নবীদের সাক্ষাৎ এবং গায়েবি নিদর্শন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মি’রাজে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মূসা (আঃ)-এর সাথে সাক্ষাৎ করেছিলেন।
  • ঈসা (আঃ)-এর আকৃতি সম্পর্কে হাদিসে সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যায়।
  • মালিক ও দাজ্জালের উল্লেখ আল্লাহর দেখানো বিশেষ নিদর্শনের অংশ।
  • কুরআনের আয়াতের ব্যাখ্যায় সাহাবি ও তাবিঈদের বর্ণনা গুরুত্ব রাখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন