১/৭৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩০৯ - নবীদের তালবিয়াহ

রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর মি‘রাজ এবং সলাত ফারয হওয়া

আযরাক উপত্যকায় নবীদের তালবিয়াহর বর্ণনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩০৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَسُرَيْجُ بْنُ يُونُسَ، قَالاَ حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ مَرَّ بِوَادِي الأَزْرَقِ فَقَالَ " أَىُّ وَادٍ هَذَا ". فَقَالُوا هَذَا وَادِي الأَزْرَقِ. قَالَ " كَأَنِّي أَنْظُرُ إِلَى مُوسَى - عَلَيْهِ السَّلاَمُ - هَابِطًا مِنَ الثَّنِيَّةِ وَلَهُ جُؤَارٌ إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ " . ثُمَّ أَتَى عَلَى ثَنِيَّةِ هَرْشَى. فَقَالَ " أَىُّ ثَنِيَّةٍ هَذِهِ ". قَالُوا ثَنِيَّةُ هَرْشَى قَالَ " كَأَنِّي أَنْظُرُ إِلَى يُونُسَ بْنِ مَتَّى - عَلَيْهِ السَّلاَمُ - عَلَى نَاقَةٍ حَمْرَاءَ جَعْدَةٍ عَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ خِطَامُ نَاقَتِهِ خُلْبَةٌ وَهُوَ يُلَبِّي ". قَالَ ابْنُ حَنْبَلٍ فِي حَدِيثِهِ قَالَ هُشَيْمٌ يَعْنِي لِيفًا.

ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) যখন আযরাক উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন, তখন বললেন, এটি কোন উপত্যকা? সঙ্গীগণ উত্তর দিলেন, আযরাক উপত্যকা। রসূলুল্লাহ (ﷺ) বললেন, “আমি যেন মূসা (আঃ)-কে গিরিপথ থেকে অবতরণ করতে দেখেছি, তিনি উচ্চৈঃস্বরে তলবিয়া পাঠ করছিলেন।” তারপর রসূল (ﷺ) হারশা গিরিপথে আসলেন। তিনি বললেন, “এটি কোন গিরিপথ?” সঙ্গীগণ বললেন, “হারশা গিরিপথ।” রসূলুল্লাহ (ﷺ) বললেন, “আমি যেন ইউনুস ইবনু মত্তা (আঃ)-কে দেখছি। তিনি সুঠামদেহী লাল উটের পিঠে আরোহিত। গায়ে একটি পশমী জুব্বা, আর তাঁর উটের রশিটি খেজুরের ছাল দিয়ে তৈরি।” ইবনু হাম্বল তাঁর হাদীসে বলেনঃ হুশায়ম বলেছেন, এর অর্থ খেজুর বৃক্ষের ছাল।

সংখিপ্ত নাবাবী [৭৩] প্রশ্ন হলো যে, ‘নাবী, যিনি মারা গেছেন, তিনি কি করে হাজ্জ করবেন ও তালবিয়্যাহ পাঠ করবেন? কাযী ইয়ায কয়েকভাবে এর ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে, হতে পারে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এটা মি’রাজ ছাড়া অন্য কোন রাতে স্বপ্নে দেখেছিলেন এবং রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তার পূর্ব ‘নাবীদের হাজ্জ উদাহরণ স্বরুপ দেখিছেন।(সংক্ষিপ্ত নাবাবী)

সহীহ মুসলিম হাদিস ৩০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সফরের সময় আযরাক উপত্যকা এবং হারশা গিরিপথ অতিক্রম করার কথা বলেছেন। তিনি আযরাক উপত্যকা দেখে মূসা (আঃ)-এর কথা স্মরণ করলেন এবং বললেন, যেন তিনি তাঁকে গিরিপথ থেকে নেমে আসতে দেখছেন, আর তিনি উচ্চস্বরে আল্লাহর কাছে তালবিয়াহ পড়ছেন। এরপর হারশা গিরিপথে এসে তিনি ইউনুস ইবনু মত্তা (আঃ)-এর কথা বলেন। ইউনুস (আঃ)-কে তিনি লাল উটের পিঠে আরোহিত, পশমী জুব্বা পরিহিত এবং তালবিয়াহ পাঠরত অবস্থায় বর্ণনা করেন। এই হাদিসের মূল শিক্ষা হলো নবীদের ইবাদত, তালবিয়াহ এবং আল্লাহর স্মরণ। হজ ও উমরাহর তালবিয়াহ সম্পর্কিত হাদিস খুঁজলে এই বর্ণনা খুব প্রাসঙ্গিক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীগণ আল্লাহর স্মরণ ও তালবিয়াহর সাথে যুক্ত ছিলেন।
  • রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্থান দেখে পূর্বের নবীদের ইবাদতের কথা স্মরণ করেছেন।
  • মূসা (আঃ) ও ইউনুস (আঃ)-এর তালবিয়াহর বর্ণনা ইবাদতের গভীরতা শেখায়।
  • হাদিসে বর্ণিত স্থান, বাহন ও পোশাকের তথ্য সীমিতভাবে গ্রহণ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন