১/৭৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩১১ - দাজ্জাল ও নবীদের বর্ণনা

রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর মি‘রাজ এবং সলাত ফারয হওয়া

দাজ্জাল আলোচনা ও মূসা (আঃ)-এর তালবিয়াহ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১১

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَذَكَرُوا الدَّجَّالَ فَقَالَ إِنَّهُ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ. قَالَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمْ أَسْمَعْهُ. قَالَ ذَاكَ وَلَكِنَّهُ قَالَ " أَمَّا إِبْرَاهِيمُ فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ وَأَمَّا مُوسَى فَرَجُلٌ آدَمُ جَعْدٌ عَلَى جَمَلٍ أَحْمَرَ مَخْطُومٍ بِخُلْبَةٍ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذَا انْحَدَرَ فِي الْوَادِي يُلَبِّي " .

মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা ইবনু ‘আব্বাস (রাঃ) এর কাছে উপস্থিত ছিলাম। উপস্থিত সবাই দাজ্জালের আলোচনা উঠালেন। তখন কোন একজন বললেন, তার (দাজ্জালের) দু’ চোখের মাঝামাঝিতে “কাফির” শব্দ খচিত আছে। তখন ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এমন কিছু বলেছেন বলে আমি শুনিনি। তবে এতটুকু বলতে শুনেছি যে, ইবরাহীম (আঃ) এর আকৃতি জানতে হলে তোমাদের এ সাথীরই (নিজের দিকে ইঙ্গিত) দিকে তাকাও। (তিনি অনুরূপই ছিলেন) আর মূসা (আঃ) ছিলেন গন্দুমী বর্ণের সুঠামদেহী। তাঁকে লাল বর্ণের একটি উটের পিঠে আরোহিত দেখেছি। আমি যেন তাঁকে এখনো তালবিয়াহ পাঠ করা অবস্থায় উপত্যকার ঢালু দিয়ে নামতে দেখেছি।

ই.ফা. ৩১৯, ই.সে. ৩৩০

সহীহ মুসলিম হাদিস ৩১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ)-এর সামনে দাজ্জাল নিয়ে আলোচনা ওঠে। কেউ বলেন, দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফির লেখা থাকবে। তখন ইবনু আব্বাস (রাঃ) বলেন, তিনি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এমন কথা বলতে শুনেননি। তবে তিনি শুনেছেন, ইবরাহিম (আঃ)-এর আকৃতি জানতে হলে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর দিকে তাকাতে বলা হয়েছে। মূসা (আঃ)-এর বিষয়ে বলা হয়েছে, তিনি গম বর্ণের, সুঠামদেহী এবং লাল উটের পিঠে আরোহিত ছিলেন। তাঁকে উপত্যকার ঢালু দিয়ে নামতে দেখা গেছে, আর তিনি তালবিয়াহ পাঠ করছিলেন। এই হাদিসের মূল শিক্ষা হলো সহীহভাবে শোনা কথা বলা, দাজ্জাল প্রসঙ্গে সতর্ক থাকা এবং নবীদের বর্ণনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য গ্রহণ করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যে কথা সরাসরি শোনা হয়নি, তা হাদিস হিসেবে বলা থেকে সতর্ক থাকা উচিত।
  • ইবরাহিম (আঃ)-এর সাদৃশ্য বিষয়ে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা এসেছে।
  • মূসা (আঃ)-কে তালবিয়াহ পাঠরত অবস্থায় বর্ণনা করা হয়েছে।
  • দাজ্জাল সম্পর্কিত বিষয়ে নির্ভরযোগ্য বর্ণনার ওপর নির্ভর করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন