১/৭৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩১৫ - দাজ্জালের চোখের চিহ্ন
মারইয়াম পুত্র ‘ঈসা (‘আ) ও মাসীহিদ দাজ্জাল- এর বর্ণনা।
দাজ্জালের ডান চোখ ও ঈসা (আঃ)-এর তাওয়াফ
সহীহ মুসলিম : ৩১৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، حَدَّثَنَا أَنَسٌ، - يَعْنِي ابْنَ عِيَاضٍ - عَنْ مُوسَى، - وَهُوَ ابْنُ عُقْبَةَ - عَنْ نَافِعٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ذَكَرَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا بَيْنَ ظَهْرَانَىِ النَّاسِ الْمَسِيحَ الدَّجَّالَ فَقَالَ " إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَيْسَ بِأَعْوَرَ أَلاَ إِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ " . قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَرَانِي اللَّيْلَةَ فِي الْمَنَامِ عِنْدَ الْكَعْبَةِ فَإِذَا رَجُلٌ آدَمُ كَأَحْسَنِ مَا تَرَى مِنْ أُدْمِ الرِّجَالِ تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ رَجِلُ الشَّعَرِ يَقْطُرُ رَأْسُهُ مَاءً. وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَىْ رَجُلَيْنِ وَهُوَ بَيْنَهُمَا يَطُوفُ بِالْبَيْتِ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ. وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلاً جَعْدًا قَطَطًا أَعْوَرَ عَيْنِ الْيُمْنَى كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ مِنَ النَّاسِ بِابْنِ قَطَنٍ وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَىْ رَجُلَيْنِ يَطُوفُ بِالْبَيْتِ فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا الْمَسِيحُ الدَّجَّالُ " .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের সম্মুখে দাজ্জালের কথা উল্লেখ করে বললেন, অবশ্যই আল্লাহ তা’য়ালা টেরা চোখ বিশিষ্ট নন। জেনে রাখ দাজ্জালের ডান চোখ টেরা যেন ফোলা একটি আঙ্গুর। বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, একবার আমি স্বপ্নে আমাকে কা’বার কাছে পেলাম। গোধুম বর্ণের এক ব্যক্তিকে দেখলাম। এ বর্ণের তোমরা যত লোক দেখেছ তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দর। চুল তাঁর কাধ পর্যন্ত ঝুলছিল। তাঁর চুলগুলো ছিল সোজা। তা থেকে তখন পানি ঝরছিল। তিনি দু’ ব্যক্তির কাধে হাত রেখে বায়তুল্লাহ তাওয়াফ করছিলেন। জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হলো, ইনি মাসীহ ইবনু মারইয়াম (আঃ)।তাঁরই পেছনে দেখলাম, আরেক ব্যক্তি, অধিক কোকড়ানো চুল। তার ডান চোখ ছিল টেরা। সে দেখতে ছিল ইবনু কাতান-এর ন্যায়। সেও দু ব্যক্তির কাধে হাত রেখে বায়তুল্লাহ তাওয়াফ করছিল। জিজ্ঞেস করলাম, এ কে? বলা হলো, মাসিহুদ দাজ্জাল।
ই.ফা. ৩২৩;ই.সে. ৩৩৪
সহীহ মুসলিম হাদিস ৩১৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মানুষের সামনে দাজ্জালের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আল্লাহ তা’আলা টেরা চোখবিশিষ্ট নন। এরপর সতর্ক করে বলেন, দাজ্জালের ডান চোখ টেরা, যেন ফোলা একটি আঙুর। একই বর্ণনায় ইবনু উমর (রাঃ) বলেন, রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্বপ্নে কাবার কাছে গম বর্ণের এক সুন্দর ব্যক্তিকে দেখেন, যার চুল কাঁধ পর্যন্ত ছিল এবং পানি ঝরছিল। তাঁকে বলা হয়, তিনি মাসীহ ইবনু মারইয়াম। পরে দাজ্জালকে দেখা যায়, তার চুল খুব কোঁকড়ানো, ডান চোখ টেরা এবং সে ইবনু কাতানের মতো দেখতে। এই হাদিস দাজ্জাল চিনতে সহীহ বর্ণনার গুরুত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ তা’আলা কোনো সৃষ্টির অসম্পূর্ণ বৈশিষ্ট্যের মতো নন।
- দাজ্জালের ডান চোখ টেরা—এটি হাদিসে স্পষ্টভাবে এসেছে।
- ঈসা (আঃ)-কে কাবার কাছে তাওয়াফরত অবস্থায় দেখা হয়েছে।
- দাজ্জাল বিষয়ে আবেগ নয়, সহীহ হাদিসের তথ্য গ্রহণ করা জরুরি।
