১/৭৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩১৮ - ঈসা (আঃ) ও দাজ্জালের চিহ্ন

মারইয়াম পুত্র ‘ঈসা (‘আ) ও মাসীহিদ দাজ্জাল- এর বর্ণনা।

কাবা তাওয়াফে ঈসা (আঃ) ও দাজ্জালের পরিচয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১৮

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي أَطُوفُ بِالْكَعْبَةِ فَإِذَا رَجُلٌ آدَمُ سَبِطُ الشَّعْرِ بَيْنَ رَجُلَيْنِ يَنْطِفُ رَأْسُهُ مَاءً - أَوْ يُهَرَاقُ رَأْسُهُ مَاءً - قُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا ابْنُ مَرْيَمَ . ثُمَّ ذَهَبْتُ أَلْتَفِتُ فَإِذَا رَجُلٌ أَحْمَرُ جَسِيمٌ جَعْدُ الرَّأْسِ أَعْوَرُ الْعَيْنِ كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ . قُلْتُ مَنْ هَذَا قَالُوا الدَّجَّالُ . أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ابْنُ قَطَنٍ».

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, একদিন আমি ঘুমিয়েছিলাম। তখন দেখি যে, আমি কা’বা তাওয়াফ করছি। বাদামী বর্ণের মধ্যমাকৃতির এক ব্যক্তিকে সেখানে দেখলাম। তাঁর চুল গুলো ছিল সোজা। তিনি দু’জনের কাধে ভর করে তাওয়াফ করছেন। আর তাঁর মাথা হতে টপটপ করে পানি ঝরছে। বর্ণনাকারী বলেন, এখানে রাসূলুল্লাহ (ﷺ) ‘হয়তো’ ‘অথবা’ শব্দ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হয় ইনি ইবনু মারিয়াম (আঃ)।তারপর আমি চোখ ফিরিয়ে তাকালাম; লোহিত বর্ণের মোটা এক ব্যক্তিকে দেখলাম, তাঁর চুলগুলো ছিল কোঁকড়ানো। তার চোখ ছিল টেরা, যেন একটি ফোলা আঙ্গুর। জিজ্ঞেস করলাম, এ কে? বলা হলো, এ হলো দাজ্জাল। তার নিকটতম সদৃশ হলো ইবনু কাতান।

ই, ফা.৩২৬, ই সে.৩৩৭

সহীহ মুসলিম হাদিস ৩১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তিনি ঘুমের মধ্যে দেখলেন যে তিনি কাবা তাওয়াফ করছেন। সেখানে তিনি বাদামী বর্ণের, মধ্যমাকৃতির, সোজা চুলবিশিষ্ট একজন ব্যক্তিকে দেখলেন। তিনি দুজনের কাঁধে ভর করে তাওয়াফ করছিলেন এবং তাঁর মাথা থেকে পানি ঝরছিল। জিজ্ঞেস করলে বলা হলো, তিনি ইবনু মারইয়াম (আঃ)। এরপর রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আরেকজনকে দেখলেন, যে লালচে বর্ণের, স্থূলদেহী, কোঁকড়ানো চুলবিশিষ্ট এবং তার চোখ টেরা, যেন ফোলা আঙুর। তাকে দাজ্জাল বলা হলো। এই হাদিসে ঈসা (আঃ)-এর মর্যাদা এবং দাজ্জালের নির্দিষ্ট চিহ্ন সহজভাবে উঠে এসেছে। দাজ্জাল সম্পর্কে জানতে হলে সহীহ বর্ণনার ভাষা মেনে চলা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্বপ্নে কাবা তাওয়াফের দৃশ্য দেখেছেন।
  • ঈসা (আঃ)-এর রং, চুল ও তাওয়াফের অবস্থার বর্ণনা এসেছে।
  • দাজ্জালের চোখকে ফোলা আঙুরের মতো বলা হয়েছে।
  • দাজ্জাল চেনার ক্ষেত্রে সহীহ হাদিসের তথ্য গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন