১/৭৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩১০ - মূসা ও ইউনুসের তালবিয়াহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মি‘রাজ এবং সলাত ফারয হওয়া
মূসা ও ইউনুস (আঃ)-এর তালবিয়াহ পাঠের হাদিস
সহীহ মুসলিম : ৩১০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১০
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَمَرَرْنَا بِوَادٍ فَقَالَ " أَىُّ وَادٍ هَذَا " . فَقَالُوا وَادِي الأَزْرَقِ . فَقَالَ " كَأَنِّي أَنْظُرُ إِلَى مُوسَى ﷺ فَذَكَرَ مِنْ لَوْنِهِ وَشَعْرِهِ شَيْئًا لَمْ يَحْفَظْهُ دَاوُدُ وَاضِعًا إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ لَهُ جُؤَارٌ إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ مَارًّا بِهَذَا الْوَادِي " . قَالَ " ثُمَّ سِرْنَا حَتَّى أَتَيْنَا عَلَى ثَنِيَّةٍ فَقَالَ " أَىُّ ثَنِيَّةٍ هَذِهِ " . قَالُوا هَرْشَى أَوْ لِفْتٌ . فَقَالَ " كَأَنِّي أَنْظُرُ إِلَى يُونُسَ عَلَى نَاقَةٍ حَمْرَاءَ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ خِطَامُ نَاقَتِهِ لِيفٌ خُلْبَةٌ مَارًّا بِهَذَا الْوَادِي مُلَبِّيًا " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে আমরা মাক্কাহ ও মাদীনার মধ্যকার এক স্থানে সফর করছিলাম। আমরা একটি উপত্যকা অতিক্রম করছি, রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এটি কোন উপত্যকা? সঙ্গীগণ উত্তর করলেন, আযরাক উপত্যকা। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি যেন এখনো মূসা (আঃ) কে দেখতে পাচ্ছি, তিনি তাঁর কর্ণদ্বয়ের ছিদ্রে অঙ্গুলি রেখে উচ্চৈঃস্বরে তালবিয়াহ পাঠ করে এ উপত্যকা অতিক্রম করে যাচ্ছেন। বর্ণনাকারী বলেন, এখানে রাসূলুল্লাহ (ﷺ) মূসা (আঃ) এর দেহের বর্ণ ও চুলের আকৃতি সম্পর্কে উল্লেখ করেছিলেন। কিন্তু রাবী দাঊদ তা স্মরণ রাখতে পারেননি।বলেন, তারপর আমরা সামনে আরো অগ্রসর হলাম এবং একটি গিরিপথে এসে পৌঁছলাম। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এটি কোন গিরিপথ? সঙ্গীগণ বললেন হারশা কিংবা লিফত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি যেন এখনো ইউনুস (আঃ) কে দেখতে পাচ্ছি তালবিয়াহ পাঠ করা অবস্থায় তিনি গিরিপথে গিরিপথ অতিক্রম করে যাচ্ছেন। তাঁর গায়ে একটি পশমি জুব্বা, আর তিনি একটি লাল উটের পিঠে আরোহিত। তাঁর উটের রশিটি খেজুর বৃক্ষের ছাল দ্বারা তৈরি।
ই.ফা. ৩১৮, ই.সে. ৩২৯
সহীহ মুসলিম হাদিস ৩১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) বলেন, তাঁরা রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে মক্কা ও মদিনার মাঝামাঝি এক স্থানে সফর করছিলেন। আযরাক উপত্যকা অতিক্রম করার সময় রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মূসা (আঃ)-কে স্মরণ করেন। তিনি বলেন, যেন তিনি এখনো মূসা (আঃ)-কে দেখতে পাচ্ছেন, তিনি কানে আঙুল রেখে উচ্চস্বরে তালবিয়াহ পাঠ করতে করতে এ উপত্যকা পার হচ্ছেন। পরে একটি গিরিপথে এসে তিনি ইউনুস (আঃ)-এর কথা বলেন। ইউনুস (আঃ) লাল উটে আরোহিত, পশমী জুব্বা পরিহিত এবং তালবিয়াহ পাঠরত ছিলেন। এই হাদিসে নবীদের ইবাদত, আল্লাহর ডাকে সাড়া দেওয়া এবং তালবিয়াহর ভাব প্রকাশ পেয়েছে। তবে হাদিসে যতটুকু বর্ণনা আছে, ব্যাখ্যাও ততটুকুর মধ্যেই রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তালবিয়াহ আল্লাহর দিকে মনোযোগী হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
- মূসা (আঃ)-এর উচ্চস্বরে তালবিয়াহ পাঠের বর্ণনা এসেছে।
- ইউনুস (আঃ)-এর পোশাক, বাহন ও তালবিয়াহর অবস্থার কথা হাদিসে আছে।
- রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সফরের মধ্যেও নবীদের স্মরণ ও ইবাদতের কথা শিক্ষা দিয়েছেন।
