১৬/৬৯. অধ্যায়ঃ
কা’বাহ্ ঘর ভেঙ্গে পুনর্নির্মাণ
সহিহ মুসলিম : ৩১৩৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩১৩৫
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنِي ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، عَنْ سَعِيدٍ، - يَعْنِي ابْنَ مِينَاءَ - قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ حَدَّثَتْنِي خَالَتِي، - يَعْنِي عَائِشَةَ - قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا عَائِشَةُ لَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثُو عَهْدٍ بِشِرْكٍ لَهَدَمْتُ الْكَعْبَةَ فَأَلْزَقْتُهَا بِالأَرْضِ وَجَعَلْتُ لَهَا بَابَيْنِ بَابًا شَرْقِيًّا وَبَابًا غَرْبِيًّا وَزِدْتُ فِيهَا سِتَّةَ أَذْرُعٍ مِنَ الْحِجْرِ فَإِنَّ قُرَيْشًا اقْتَصَرَتْهَا حَيْثُ بَنَتِ الْكَعْبَةَ " .
সা’ঈদ ইবনু মীনা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ)-কে বলতে শুনেছি: আমার খালা আয়িশা (রাঃ) আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে আয়িশা! তোমার সম্প্রদায়ের লোকেরা নিকট অতীতে শির্ক পরিত্যাগ না করলে আমি কা'বা ঘর ভেঙে এর ভিত ভূমির সমতলে স্থাপন করতাম। এর দুইটি দরজা করতাম- একটি পূর্বদিকে, অপরটি পশ্চিমদিকে এবং আল হাজার (হাতীম)-এর ছয় গজ স্থান কা'বার অন্তর্ভুক্ত করতাম। কেননা কুরাইশরা কা'বা ঘর নির্মাণকালে এর ভিত ছোট করে দেয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩১১০,ইসলামীক সেন্টারঃ ৩১০৭
