১৬/৭৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩১৪৮ - হজ্জ ফরজ ও সাধ্য অনুযায়ী আমল

জীবনে একবার হাজ্জ পালন ফারয

হজ্জ ফরজ ও সাধ্য অনুযায়ী আমলের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১৪৮

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ الْقُرَشِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ " أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمُ الْحَجَّ فَحُجُّوا " .فَقَالَ رَجُلٌ أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلاَثًا فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ - ثُمَّ قَالَ - ذَرُونِي مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَىْءٍ فَدَعُوهُ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উদ্দেশে ভাষণ দিলেন এবং বললেনঃ হে জনগণ! তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। অতএব তোমরা হজ কর। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! তা কি প্রতি বছর? রাসূলুল্লাহ (ﷺ) নীরব থাকলেন এবং সে তিনবার কথাটি বলল।এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি হ্যাঁ বললে তা ওয়াজিব হয়ে যাবে (প্রতি বছরের জন্য) অথচ তোমরা তা পালন করতে সক্ষম হবে না। তিনি পুনরায় বললেন, তোমরা আমাকে ততটুকু কথার উপর থাকতে দাও যতটুকু আমি তোমাদের জন্য বলি। কারণ তোমাদের পূর্বেকার লোকেরা তাদের অধিক প্রশ্নের কারণে এবং তাদের নবীদের বিরোধিতার কারণে ধ্বংস হয়েছে। অতএব আমি তোমাদের যখন কোন কিছু করার নির্দেশ দেই-তোমরা তা যথাসাধ্য পালন কর এবং যখন তোমাদের কোন কিছু করতে নিষেধ করি তখন তা পরিত্যাগ কর।

ই.ফা. ৩১২৩, ই.সে. ৩১২০

সহীহ মুসলিম হাদিস ৩১৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মানুষকে জানালেন যে আল্লাহ তাদের উপর হজ্জ ফরজ করেছেন, তাই তারা হজ্জ করবে। একজন ব্যক্তি জিজ্ঞেস করল, প্রতি বছর কি হজ্জ করতে হবে? রাসূলুল্লাহ صلى الله عليه وسلم প্রথমে নীরব থাকলেন। প্রশ্নটি তিনবার হওয়ার পর তিনি বললেন, যদি তিনি হ্যাঁ বলতেন, তবে তা প্রতি বছর ওয়াজিব হয়ে যেত, অথচ মানুষ তা পালন করতে সক্ষম হতো না। এরপর তিনি একটি বড় নীতি শিখিয়েছেন—যখন কোনো আদেশ দেওয়া হয়, তা সাধ্য অনুযায়ী পালন করতে হবে; আর যখন কোনো বিষয়ে নিষেধ করা হয়, তা ছেড়ে দিতে হবে। এই হাদিসে হজ্জ ফরজ, বেশি প্রশ্নের ক্ষতি, নবীর নির্দেশ মানা এবং সাধ্য অনুযায়ী আমল—এসব মূল শিক্ষা স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জ ফরজ করা হয়েছে, তাই সক্ষম হলে হজ্জ পালন করা জরুরি।
  • দ্বীনের বিষয়ে অপ্রয়োজনীয় বেশি প্রশ্ন জটিলতা তৈরি করতে পারে।
  • আদেশ এলে সাধ্য অনুযায়ী পালন করতে হবে।
  • নিষেধ করা হলে তা পরিত্যাগ করাই করণীয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন