১৭/৭. অধ্যায়ঃ
শিগার বিবাহ হারাম ও তা বাতিল
সহিহ মুসলিম : ৩৩৬০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৩৬০
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الشِّغَارِ . زَادَ ابْنُ نُمَيْرٍ وَالشِّغَارُ أَنْ يَقُولَ الرَّجُلُ لِلرَّجُلِ زَوِّجْنِي ابْنَتَكَ وَأُزَوِّجُكَ ابْنَتِي أَوْ زَوِّجْنِي أُخْتَكَ وَأُزَوِّجُكَ أُخْتِي .
আবূ হুরায়রাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) শিগার পদ্ধতির বিবাহ নিষিদ্ধ করেছেন। ইবনু নুমায়েরের বর্ণনায় আরো আছে: “শিগার এই যে, কোন ব্যক্তি অপর ব্যক্তিকে বলে, ‘তোমার কন্যাকে আমার সাথে বিবাহ দাও এবং আমিও আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব। তোমার বোনকে আমার সাথে বিবাহ দাও, আমিও তোমার সাথে আমার বোনকে বিবাহ দিব’।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩৩৪, ইসলামীক সেন্টারঃ ৩৩৩৩
