১/৮০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৩৮ - জান্নাতীদের শ্রেষ্ঠ নেয়ামত
আখিরাতে মু‘মিনগণ তাদের প্রভুকে দেখতে পাবে
আল্লাহর দর্শন—জান্নাতীদের কাছে সবচেয়ে প্রিয় নেয়ামত
সহীহ মুসলিম : ৩৩৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৩৮
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ - قَالَ - يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنَ النَّارِ - قَالَ - فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ " .
সুহাইব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তা’আলা তাদেরকে বলবেন, তোমরা কি চাও, আমি আরো অনুগ্রহ বাড়িয়ে দেই? তারা বলবে, আপনি কি আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল করে দেননি, আমাদের জান্নাতে দাখিল করেননি এবং জাহান্নাম থেকে নাজাত দেননি? রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, এরপর আল্লাহ তা’আলা আবরণ তুলে নিবেন। আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক পছন্দনীয় জিনিস আর কিছুই তাদের দেয়া হয়নি। [৭৮]
[১] আল্লাহ তা’আলা পবিত্র কোরআন মাজীদের মধ্যে সূরা আল আন’আম-এর ১০৩ নং আয়াতে ইরশাদ করেন : “দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারেন না অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেয়ে থাকেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ।” আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ‘আক্বীদাহ্ (বিশ্বাস) হল, এ জগতে আল্লাহ তা’আলাকে দেখা সম্ভব নয়। যেমন মূসা (আঃ) বলেছিলেন, “হে আমার প্রতিপালক! তুমি আমাকে দেখা দাও।” উত্তরে আল্লাহ বললেন, “তুমি কস্মিনকালেও আমাকে দেখতে পারবে না” – (সূরা আল আ’রাফ ৭ : ১৪৩) যখন মূসা (আঃ) তাঁর প্রতিপালকের দেখার সুযোগ পেলেন না, তখন অন্য জিন্ বা মানুষের পক্ষে কিভাবে তা সম্ভব হতে পারে? তবে পরকালে মু’মিনগণ আল্লাহ তা’আলার দর্শন লাভে ধন্য হবে। যা সহীহুল বুখারী ও সহীহ মুসলিমের হাদীস দ্বারা এবং পবিত্র কোরআনের সূরা কিয়ামাহ-এর ২৩ নং আয়াত দ্বারা প্রমাণিত। আর কাফিররা সেদিন শাস্তি স্বরূপ আল্লাহকে দেখার গৌরব হতে বঞ্চিত হবে।ই.ফা. ৩৪৬; ই.সে. ৩৫৭
সহীহ মুসলিম হাদিস ৩৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) জান্নাতীদের এক মহান নেয়ামতের কথা বলেন। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও, আমি আরও অনুগ্রহ বাড়িয়ে দিই? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি, জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে নাজাত দেননি? এরপর আল্লাহ আবরণ তুলে নেবেন। তখন আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক পছন্দনীয় কোনো জিনিস তাদের দেওয়া হয়নি। তাই “জান্নাতে আল্লাহর দর্শন”, “জান্নাতীদের নেয়ামত” এবং “আল্লাহর আবরণ তুলে নেওয়া”—এই হাদিসের মূল শব্দ। হাদিসটি জান্নাতের সাধারণ সুখের বাইরে এক বিশেষ অনুগ্রহের কথা জানায়, যা জান্নাতীদের কাছে খুব প্রিয় হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জান্নাতীরা জান্নাত, উজ্জ্বল চেহারা ও জাহান্নাম থেকে নাজাতকে আল্লাহর দান হিসেবে দেখবে।
- হাদিসে আল্লাহর দর্শনকে জান্নাতীদের কাছে অত্যন্ত প্রিয় নেয়ামত বলা হয়েছে।
- আল্লাহর অনুগ্রহ জান্নাতীদের জন্য আরও বাড়ানো হবে।
