১৭/২২. অধ্যায়ঃ
আয্ল-এর হুকুম
সহিহ মুসলিম : ৩৪৩৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৪৩৯
وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ، بْنِ سِيرِينَ عَنْ مَعْبَدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قُلْتُ لَهُ سَمِعْتَهُ مِنْ أَبِي سَعِيدٍ، قَالَ نَعَمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا فَإِنَّمَا هُوَ الْقَدَرُ" .
আনাস ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিতঃ
মা'বাদ ইবন সিরীন (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি কি আবু সাঈদ আল খুদরী (রাঃ) থেকে এ হাদীসটি শুনেছেন? তিনি [আবু সাঈদ আল খুদরী (রাঃ)] বললেন, হ্যাঁ, নবী (ﷺ) থেকে। “এটা না করলে তোমাদের কোন ক্ষতি নেই। কেননা, এটা হল তাকদীরের অন্তর্ভুক্ত।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪১২, ইসলামীক সেন্টারঃ ৩৪১১
