১/৮৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৫২ - নিম্নতম জান্নাতীর নেয়ামত

নিম্ন জান্নাতী, তথায় তার মর্যাদা

নিম্নতম জান্নাতীর নেয়ামত ও জান্নাতের ঘর

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً رَجُلٌ صَرَفَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ قِبَلَ الْجَنَّةِ وَمَثَّلَ لَهُ شَجَرَةً ذَاتَ ظِلٍّ فَقَالَ أَىْ رَبِّ قَدِّمْنِي إِلَى هَذِهِ الشَّجَرَةِ أَكُونُ فِي ظِلِّهَا " . وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ وَلَمْ يُذْكُرْ «فَيَقُولُ يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِي مِنْكَ». إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِيهِ " وَيُذَكِّرُهُ اللَّهُ سَلْ كَذَا وَكَذَا فَإِذَا انْقَطَعَتْ بِهِ الأَمَانِيُّ قَالَ اللَّهُ هُوَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ - قَالَ - ثُمَّ يَدْخُلُ بَيْتَهُ فَتَدْخُلُ عَلَيْهِ زَوْجَتَاهُ مِنَ الْحُورِ الْعِينِ فَتَقُولاَنِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَاكَ لَنَا وَأَحْيَانَا لَكَ - قَالَ - فَيَقُولُ مَا أُعْطِيَ أَحَدٌ مِثْلَ مَا أُعْطِيتُ».

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন : নিম্নতম জান্নাতী ঐ ব্যক্তি, যার মুখমণ্ডলটি আল্লাহ তা‘আলা জাহান্নামের দিক থেকে সরিয়ে জান্নাতের দিকে করে দিবেন। তার সামনে একটি ছায়াযুক্ত গাছ উদ্ভাসিত করা হবে। সে ব্যক্তি প্রার্থনা জানাবে, হে প্রতিপালক! আমাকে এ গাছ পর্যন্ত এগিয়ে দিন। আমি এ ছায়ায় অবস্থান করতে চাই।..... এভাবে তিনি ইবনু মাস’ঊদ (রাঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে এ হাদীসে فَيَقُولُ يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِي مِنْكَ (অর্থাৎ হে আদাম সন্তান! তোমাকে আমা হতে কিসে দূরে রেখেছিল)-এর উল্লেখ নেই। অবশ্য এতটুকু বলেছেন যে, আল্লাহ তাকে বিভিন্ন নি’আমাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন : এটি চাও। এভাবে যখন তার সকল আকাঙ্ক্ষা সমাপ্ত হয়ে যাবে তখন আল্লাহ বলবেন : যাও তোমাকে এসব সম্পদ প্রদান করলাম, সেই সাথে আরও দশগুণ দান করলাম।রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তখন লোকটি (জান্নাতে) তার গৃহে প্রবেশ করবে। তার সাথে ডাগর আঁখি বিশিষ্ট দুজন হুর তার পত্নী হিসেবে প্রবেশ করবে। আর তারা বলবে, সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আপনাকে আমাদের জন্য এবং আমাদেরকে আপনার জন্য সৃষ্টি করেছেন। লোকটি বলবে, আমাকে যা দেয়া হয়েছে, এমন আর কাউকে দেয়া হয়নি।

ই.ফা. ৩৬০; ই.সে. ৩৭১

সহীহ মুসলিম হাদিস ৩৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় নিম্নতম জান্নাতী এবং জান্নাতের নেয়ামত। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ এক ব্যক্তির মুখ জাহান্নামের দিক থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দেবেন। তার সামনে ছায়াযুক্ত একটি গাছ দেখানো হবে। সে গাছের ছায়ায় থাকতে চাইবে। বর্ণনাটি ইবনু মাসউদ (রাঃ)-এর বর্ণনার মতো এগিয়েছে। তবে এখানে আরও বলা হয়েছে, আল্লাহ তাকে বিভিন্ন নেয়ামত স্মরণ করিয়ে চাইতে বলবেন। যখন তার সব আশা শেষ হবে, তখন আল্লাহ বলবেন, এসব তোমার জন্য এবং আরও দশগুণ। এরপর সে তার ঘরে যাবে। তার সাথে জান্নাতের দুই স্ত্রী প্রবেশ করবে এবং আল্লাহর প্রশংসা করবে। লোকটি বলবে, আমাকে যা দেওয়া হয়েছে, এমন আর কাউকে দেওয়া হয়নি। এতে বান্দার বিস্ময় ও আল্লাহর দান ফুটে ওঠে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ বান্দাকে নিজের দান স্মরণ করিয়ে আরও আশা করার সুযোগ দিতে পারেন।
  • জান্নাতের নেয়ামত বান্দার মনে গভীর আনন্দ সৃষ্টি করবে।
  • জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দেওয়া বড় দয়ার নিদর্শন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন