১৯/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৫৬১ - ত্বলাক্ব
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বলাক্ব দেয় তবে ত্বলাক্ব হয়ে যাবে এবং ত্বলাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে
সহীহ মুসলিম : ৩৫৬১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫৬১
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يُسْأَلُ عَنْ رَجُلٍ، طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَقَالَ أَتَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ نَعَمْ. قَالَ فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَذَهَبَ عُمَرُ إِلَى النَّبِيِّ ﷺ فَأَخْبَرَهُ الْخَبَرَ فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا قَالَ لَمْ أَسْمَعْهُ يَزِيدُ عَلَى ذَلِكَ لأَبِيهِ.
ত্বাউস (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি স্ত্রীকে হায়য অবস্থায় তালাক প্রদানকারী পুরুষ (এর মাসআলা) সম্পর্কে ইবনু ‘উমর (রাঃ)-কে জিজ্ঞাসিত হতে শুনলেন। তখন ইবনু ‘উমর (রাঃ) বললেন, তুমি ‘‘আবদুল্লাহ ইবনু ‘উমর কে জান কি? লোকটি বলল, হাঁ। ইবনু ‘উমর (রাঃ) বললেন, তিনি তো তাঁর স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দিয়েছিলেন। তখন ‘উমর (রাঃ) নবী (ﷺ)-এর নিকট গিয়ে তাঁকে সংবাদ অবহিত করলে তিনি তাকে (স্ত্রীকে) পুনঃগ্রহণ করে নেয়ার জন্য তাঁকে আদেশ প্রদান করলেন। ইবনু ত্বাউস (রহঃ) বলেন, আমি তাঁকে (পিতাকে) এর অধিক বলতে শুনিনি।
ই.ফা. ৩৫৩৩, ই.সে. ৩৫৩২
