১৯/১. অধ্যায়ঃ

সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বলাক্ব দেয় তবে ত্বলাক্ব হয়ে যাবে এবং ত্বলাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে

সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৫৬২

وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَيْمَنَ، مَوْلَى عَزَّةَ يَسْأَلُ ابْنَ عُمَرَ وَأَبُو الزُّبَيْرِ يَسْمَعُ ذَلِكَ كَيْفَ تَرَى فِي رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَقَالَ طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَ عُمَرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ لِيُرَاجِعْهَا ‏"‏ ‏.‏ فَرَدَّهَا وَقَالَ ‏"‏ إِذَا طَهَرَتْ فَلْيُطَلِّقْ أَوْ لِيُمْسِكْ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ عُمَرَ وَقَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ فِي قُبُلِ عِدَّتِهِنَّ ‏.‏

আবূ যুবায়র (রহঃ) সূত্র হতে বর্ণিতঃ

তিনি আযযাহ-এর মাওলা (আজাদকৃত গোলাম) আবদুর রহমান ইবনু আইমান (রহঃ)-কে ইবনু উমর (রাঃ)-এর কাছে প্রশ্ন করতে শুনলেন, আবু যুবাইর (রহঃ) তখন শুনছিলেন– “যে ব্যক্তি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিল তার সম্পর্কে আপনার অভিমত কী?”ইবনু উমর (রাঃ) বললেন, রসূলুল্লাহ (ﷺ)-এর যুগে ইবনু উমর (রাঃ) তাঁর স্ত্রীকে তালাক দিল যখন সে ঋতুমতী ছিল। উমর (রাঃ) এ বিষয়ে রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলেন। তিনি বললেন, ‘‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তাকে তালাক দিয়েছে। নবী (ﷺ) তাঁকে বললেন, সে যেন তাকে পুনঃগ্রহণ করে নেয়। সুতরাং (এভাবে) তিনি তাকে (স্ত্রীকে) ফিরিয়ে নিলেন। তিনি (ﷺ) আরও বললেন, যখন (হায়েজ হতে) পবিত্র হয়ে যাবে তখন (ইচ্ছা করলে) যেন তালাক দেয় কিংবা রেখে দেয়।ইবনু উমর (রাঃ) বলেন, এবং (এ সময়) নবী (ﷺ) তিলাওয়াত করলেনঃ (অর্থ) “হে নবী! তোমরা যখন তোমাদের স্ত্রীদের তালাক দিতে ইচ্ছা কর তখন তাদের তালাক দিও তাদের ইদ্দতের (সময় আগমনের) অগ্রভাগে”- (সূরা আত-তালাক ৬৫:১)।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৩৪, ইসলামীক সেন্টারঃ ৩৫৩৩

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন