১৯/৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৫৮৬ - আয়েশা ও হাফসার পরিচয়
স্ত্রী হতে দূরে থাকার কসম করা, স্ত্রী হতে বিরত থাকা ও তাদের অবকাশ দেয়া এবং আল্লাহ তা‘আলার বানী- “যদি তারা যিহারে লিপ্ত হয়” ইত্যাদি প্রসঙ্গে
আয়েশা ও হাফসা: প্রশ্নের স্পষ্ট উত্তর
সহীহ মুসলিম : ৩৫৮৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫৮৬
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، سَمِعَ عُبَيْدَ بْنَ حُنَيْنٍ، - وَهُوَ مَوْلَى الْعَبَّاسِ - قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ كُنْتُ أُرِيدُ أَنْ أَسْأَلَ، عُمَرَ عَنِ الْمَرْأَتَيْنِ اللَّتَيْنِ تَظَاهَرَتَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَلَبِثْتُ سَنَةً مَا أَجِدُ لَهُ مَوْضِعًا حَتَّى صَحِبْتُهُ إِلَى مَكَّةَ فَلَمَّا كَانَ بِمَرِّ الظَّهْرَانِ ذَهَبَ يَقْضِي حَاجَتَهُ فَقَالَ أَدْرِكْنِي بِإِدَاوَةٍ مِنْ مَاءٍ فَأَتَيْتُهُ بِهَا فَلَمَّا قَضَى حَاجَتَهُ وَرَجَعَ ذَهَبْتُ أَصُبُّ عَلَيْهِ وَذَكَرْتُ فَقُلْتُ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ الْمَرْأَتَانِ فَمَا قَضَيْتُ كَلاَمِي حَتَّى قَالَ عَائِشَةُ وَحَفْصَةُ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (দীর্ঘদিন যাবৎ) মনে মনে ইচ্ছা পোষণ করে আসছিলাম যে, ঐ দু’জন মহিলা সম্পর্কে ‘উমর (রাঃ)-কে জিজ্ঞেস করব যারা রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর অপ্রিয় কাজে একে অপরকে সহযোগিতা দান করছিল। আমি একটি বছর অপেক্ষা করলাম কিন্তু আমি তাকে জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। শেষ পর্যন্ত মাক্কায় রওনা হবার পথে আমি তার সফর সঙ্গী হলাম। পথযাত্রায় তিনি যখন ‘মার্রুয্ যাহ্রান’ নামক স্থানে পৌঁছলেন তখন তিনি তার প্রয়োজন পূরণের (ইসতিন্জা ইত্যাদির জন্য) ইচ্ছা ব্যক্ত করলেন।এরপর তিনি বললেন, আমাকে এক বদনা পানি দাও। আমি এক বদনা পানি সহ তাঁর কাছে উপস্থিত হলাম। যখন তিনি হাজত সমাধান করে ফিরে এলেন তখন আমি (ওজুর) পানি ঢেলে দেওয়ার জন্য তাঁর কাছে গেলাম। তখন আমি সেই প্রশ্নের কথা স্মরণে আনলাম। এরপর আমি তাকে বললাম, হে আমীরুল মুমিনীন! সে মহিলা দু’জন কারা ছিল? তখন আমার কথা শেষ না হতেই তিনি বললেন, সে দু’জন ছিল ‘আয়িশা (রাঃ) ও হাফ্সাহ্ (রাঃ)।
ই.ফা. ৩৫৫৭, ই.সে. ৩৫৫৭
সহীহ মুসলিম হাদিস ৩৫৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ)-এর দীর্ঘদিনের একটি প্রশ্নের কথা এসেছে। তিনি জানতে চেয়েছিলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সময়ে যে দুইজন মহিলা তাঁর অপ্রিয় বিষয়ে একে অপরকে সহযোগিতা করেছিলেন, তাঁরা কারা। তিনি এক বছর অপেক্ষা করেন, কিন্তু সুযোগ পান না। পরে মক্কার পথে উমর (রাঃ)-এর সফরসঙ্গী হন। মাররুয যাহরান নামক স্থানে উমর (রাঃ) প্রয়োজন সেরে ফিরে এলে ইবনু আব্বাস (রাঃ) তাঁকে পানি দিতে যান এবং প্রশ্নটি করেন। তাঁর কথা শেষ হওয়ার আগেই উমর (রাঃ) বলেন—তাঁরা ছিলেন আয়েশা (রাঃ) ও হাফসা (রাঃ)। এই হাদিসে মূল শিক্ষা হলো, ইলমের প্রশ্নে ধৈর্য, সুযোগের অপেক্ষা এবং সরাসরি জিজ্ঞেস করার আদব। একই সঙ্গে জানা যায়, আগের ঘটনাগুলোর সঙ্গে এই দুইজনের নাম সরাসরি যুক্ত করা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জ্ঞান অর্জনে ধৈর্য ও সুযোগের অপেক্ষা একটি ভালো গুণ।
- স্পষ্ট বিষয়ে সরাসরি প্রশ্ন করলে উত্তরও স্পষ্ট হতে পারে।
- উমর (রাঃ) আয়েশা ও হাফসা (রাঃ)-এর নাম উল্লেখ করেছেন।
- হাদিস বুঝতে একই বিষয়ের বিভিন্ন বর্ণনা একসঙ্গে পড়া দরকার।
