২০/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৬৫৬ - আল্লাহর গাইরাহ ও অশ্লীলতা হারাম
লি‘আন সম্পর্কে
আল্লাহর গাইরাহ: প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম
সহীহ মুসলিম : ৩৬৫৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬৫৬
حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ - وَاللَّفْظُ لأَبِي كَامِلٍ - قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ وَرَّادٍ، - كَاتِبِ الْمُغِيرَةِ - عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ لَوْ رَأَيْتُ رَجُلاً مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرَ مُصْفِحٍ عَنْهُ. فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ " أَتَعْجَبُونَ مِنْ غَيْرَةِ سَعْدٍ فَوَاللَّهِ لأَنَا أَغْيَرُ مِنْهُ وَاللَّهُ أَغْيَرُ مِنِّي مِنْ أَجْلِ غَيْرَةِ اللَّهِ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلاَ شَخْصَ أَغْيَرُ مِنَ اللَّهِ وَلاَ شَخْصَ أَحَبُّ إِلَيْهِ الْعُذْرُ مِنَ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ بَعَثَ اللَّهُ الْمُرْسَلِينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَلاَ شَخْصَ أَحَبُّ إِلَيْهِ الْمِدْحَةُ مِنَ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ وَعَدَ اللَّهُ الْجَنَّةَ " .
মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সা’দ ইবনু ‘উবাদাহ্ (রাঃ) বললেনঃ আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষকে দেখতে পাই তবে নিশ্চয়ই আমি তাকে আমার তরবারীর ধারালো দিক দিয়ে তার উপর আঘাত হানব- পার্শ্ব দিয়ে নয়। এ কথা নবী (ﷺ)-এর কাছে পৌছল। তিনি বললেনঃ তোমরা কি সা’দের আত্মমর্যাদাবোধ সম্পর্কে আশ্চর্্য হয়েছ? আল্লাহ্র কসম! আমি তার চাইতে অধিকতর আত্মমর্যাদাবান। আর আল্লাহ আমার তুলনায় অধিকতর মর্যাদাবান।আল্লাহ তাঁর আত্মমর্যাদার কারণে প্রকাশ্য ও গোপন যাবতীয় অশ্লীল কর্ম হারাম করে দিয়েছেন। আর আল্লাহ্র তুলনায় অধিক আত্মমর্যাদাসম্পন্ন কেউ নেই এবং আল্লাহর চাইতে অধিকতর ওযর (স্থাপন) পছন্দকারী কেউ নেই। [৪] এ কারণেই আল্লাহ তাঁর নাবী-রাসূলদের সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীরূপে পাঠিয়েছেন। আল্লাহ্র চাইতে অধিকতর প্রশংসা পছন্দকারী কেউ নেই। এ কারণে তিনি জান্নাতের ওয়াদা করেছেন।
[৪] আল্লাহ্র চেয়ে ওযর পছন্দকারী কেউ নেই। এখানে ‘ওযর’ ক্ষমা করা ও সতর্ক করা অর্থে এসেছে। শাস্তির জন্য পাকড়াও করার পূর্বে আল্লাহ তা’আলা রসূলদের সতর্ক করার জন্য প্রেরণ করেছেন। (তাহকীকঃ সহীহ মুসলিম, ফু’আদ ‘আবদুল বাকী’, ২য় খন্ড, ৫৭৪ পৃঃ)ই.ফা. ৩৬২২, ই.সে. ৩৬২২
সহীহ মুসলিম হাদিস ৩৬৫৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাদ ইবন উবাদা রাঃ-এর কথাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আল্লাহর গাইরাহ সম্পর্কে বড় শিক্ষা দেন। সাদ রাঃ বলেছিলেন, তিনি স্ত্রীর সঙ্গে অন্য পুরুষ দেখলে তরবারির ধারালো দিক দিয়ে আঘাত করবেন। এ কথা নবী صلى الله عليه وسلم-এর কাছে পৌঁছলে তিনি বলেন, তোমরা কি সাদের গাইরাহ দেখে আশ্চর্য হচ্ছ? আল্লাহর কসম, আমি তার চেয়ে বেশি গাইরাহসম্পন্ন, আর আল্লাহ আমার চেয়েও বেশি গাইরাহসম্পন্ন। এরপর তিনি বলেন, আল্লাহ তাঁর গাইরাহর কারণে প্রকাশ্য ও গোপন সব অশ্লীল কাজ হারাম করেছেন। হাদিসে আরও এসেছে, আল্লাহ ওজর পছন্দ করেন, তাই তিনি নবী-রাসূলদের সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছেন। আল্লাহ প্রশংসা পছন্দ করেন, তাই তিনি জান্নাতের ওয়াদা করেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রকাশ্য ও গোপন অশ্লীল কাজ আল্লাহ হারাম করেছেন।
- মানুষের গাইরাহ থাকলেও আল্লাহর গাইরাহ সর্বোচ্চ।
- নবী-রাসূলগণ সুসংবাদ ও সতর্কবার্তা নিয়ে পাঠানো হয়েছে।
- আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন—এটি বান্দার জন্য আশা ও সতর্কতার শিক্ষা।
