২০/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৬৬০ - সন্তানের রং নিয়ে সন্দেহের জবাব
লি‘আন সম্পর্কে
সন্তানের রং নিয়ে সন্দেহ: নবীর সহজ উদাহরণ
সহীহ মুসলিম : ৩৬৬০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬৬০
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لِحَرْمَلَةَ - قَالاَ أَخْبَرَنَا ابْنُ، وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ وَإِنِّي أَنْكَرْتُهُ. فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ " هَلْ لَكَ مِنْ إِبِلٍ " . قَالَ نَعَمْ . قَالَ " مَا أَلْوَانُهَا " . قَالَ حُمْرٌ. قَالَ " فَهَلْ فِيهَا مِنْ أَوْرَقَ " . قَالَ نَعَمْ. قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " فَأَنَّى هُوَ " . قَالَ لَعَلَّهُ يَا رَسُولَ اللَّهِ يَكُونُ نَزَعَهُ عِرْقٌ لَهُ. فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ " وَهَذَا لَعَلَّهُ يَكُونُ نَزَعَهُ عِرْقٌ لَهُ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী একটি কালো সন্তান প্রসব করেছে এবং তাকে আমি মেনে নিতে পারছিনা। তখন নবী (ﷺ) তাকে বললেনঃ তোমার উট আছে কি? সে বলল, আছে। তিনি বললেনঃ সেগুলো কোন রঙের? সে বললঃ লাল। তিনি বললেনঃ সেগুলোর মধ্যে কি মেটে (কালো) রং এর ও আছে? সে বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ রং কিভাবে এলো? সে বললঃ সম্ভবত তার বংশধারার কোন শিকড় নিয়ে এসেছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার এই কালো সন্তানের ক্ষেত্রেও হয়ত সে তার পূর্ব পুরুষের কোন শিকড় নিয়ে এসেছে। [৫]
[৫] তার পূর্ব পুরুষদের কালো রঙ পেয়েছে।ই.ফা.৩৬২৬, ই.সে.৩৬২৬
সহীহ মুসলিম হাদিস ৩৬৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক বেদুঈন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে বলে, তার স্ত্রী কালো সন্তান জন্ম দিয়েছে এবং সে তাকে মেনে নিতে পারছে না। নবী صلى الله عليه وسلم তাকে তিরস্কার না করে ধীরে ধীরে প্রশ্ন করেন। তার উট আছে কি না, উটগুলোর রং কী, লাল উটের মধ্যে মেটে রং আছে কি—এসব জানতে চান। বেদুঈন নিজেই স্বীকার করে, হয়তো উটের সেই রং বংশধারার কোনো শিকড় থেকে এসেছে। তখন নবী صلى الله عليه وسلم বলেন, তোমার এই কালো সন্তানের ক্ষেত্রেও হয়তো পূর্বপুরুষের কোনো শিকড়ের প্রভাব এসেছে। হাদিসটি পারিবারিক সন্দেহের সময় শান্ত, যুক্তিপূর্ণ ও নরমভাবে বোঝানোর শিক্ষা দেয়। সন্তানের রং ও বংশধারা নিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানের রং ভিন্ন হলে তা বংশধারার কারণে হতে পারে।
- নবী صلى الله عليه وسلم সন্দেহের জবাব সহজ উদাহরণ দিয়ে দিয়েছেন।
- পারিবারিক বিষয়ে কঠোর অভিযোগের আগে ভাবা দরকার।
- সন্তানকে অস্বীকার করার মতো কথা খুব সতর্কতার সঙ্গে বলা উচিত।
