২২/৪. অধ্যায়ঃ
কোন ভাইয়ের কেনা-বেচার সময় তার মূল্যের চেয়ে বেশী মূল্য বলা, কেউ কোন বস্তু কেনার জন্য দরাদরি করছে তার উপরে দরাদরি করা, ক্রয় করার ইচ্ছা ছাড়াই মূল্য বাড়ানোর উদ্দেশ্যে দাম বলা এবং বেশী দেখানোর জন্যে ওলানে দুধ জমা করা হারাম
সহিহ মুসলিম : ৩৭০৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৭০৭
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يُتَلَقَّى الرُّكْبَانُ لِبَيْعٍ وَلاَ يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَلاَ تَنَاجَشُوا وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ وَلاَ تُصَرُّوا الإِبِلَ وَالْغَنَمَ فَمَنِ ابْتَاعَهَا بَعْدَ ذَلِكَ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْلُبَهَا فَإِنْ رَضِيَهَا أَمْسَكَهَا وَإِنْ سَخِطَهَا رَدَّهَا وَصَاعًا مِنْ تَمْرٍ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেনার উদ্দেশ্যে কাফিলার সাথে আগেই গিয়ে সাক্ষাৎ করা যাবে না। তোমাদের কেউ যেন অপরের বিক্রির ওপর বিক্রি না করে। কেনার উদ্দেশ্যে ছাড়া মালের দাম বাড়িয়ে বলো না। শহরবাসী যেন পল্লীবাসীর হয়ে দ্রব্য বিক্রি না করে। আর উট ও বকরির ওলানে দুধ জমিয়ে রাখা যাবে না। এ অবস্থায় কেউ তা ক্রয় করলে তার জন্য দুইটির মধ্যে একটির অনুমতি রয়েছে— হয় সে তা রেখে দেবে, না হয় সে তা ফেরত দেবে এক সা’ খেজুরসহ।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬৭৩, ইসলামীক সেন্টারঃ ৩৬৭৩[৯] এক সা’ খেজুরসহ ফেরত দেয়ার কারণ এই যে, যেহেতু ফেরত দেয়ার পূর্ব সময় পর্যন্ত ক্রেতা উক্ত জন্তুর দুধ দ্বারা উপকৃত হয়েছে।
